রাউজানে প্রিয়া সেন (২৭) নামের এক স্কুল শিক্ষিকার রহস্যজনক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) এ ঘটনা ঘটে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের যামিনী বৈদ্যের বাড়ির একটি ভাড়া বাসায়।
নিহত প্রিয়া সেন নোয়াপাড়া কিন্ডারগার্ডেন স্কুলের শিক্ষিকা। সে রানা সেনের স্ত্রী। তাদের ঘরে ৪ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। নোয়াপাড়া পথেরহাটে ঔষধের দোকানে কর্মরত তার স্বামী রানা সেন মুঠোফোনে জানান, দুপুরে আমার স্ত্রী মায়ের রুমে ডুকে দরজা লাগিয়ে দেয়। বিকাল ৩ টার দিকে কোনো সারা শব্দ শুনতে না পেলে জানালা দিয়ে দেখতে পায় আমার স্ত্রী সাড়ি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় সিলিং ফ্যানের সাথে ঝুলে আছে। পরে তাকে উদ্বার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জয়নাল আবেদীন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই ওই মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে জানতে পেরেছি মহিলাটি মা’রা গেছে। ঘটনার প্রকৃত র’হ’স্য কি এখনো জানা যায়নি।
স্থানীয় ইউপি সদস্য তপন মল্লিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
