সোমবার, ১০ আগস্ট ২০২৬

এক সাথে মৈত্রী পানি বর্ষনে মেতেছে পাহাড়ের ৯ টি সম্প্রদায়

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

মহা সাংগ্রাই, বিজু, বিষু, বৈসু, চাংক্রান, সাংক্রাইং,সাংলান নামের ভিন্নতা থাকলেও পার্বত্য বান্দরবানে পাহাড়ের প্রানের উৎসবে জাতী ধর্ম নির্বিশেষে পাহাড়ের ৯ টি সম্প্রদায় একসাথে মেতেছে মহাঃ সাংগ্রাই পোয়েঃ মৈত্রী পানি বর্ষণ খেলার এ আয়োজনে।

প্রতি বছরের মতো আসন্ন ১৩৮৫ ম্রাইংমা, নঃসই,সাক্করই ও ১৪৩০ বঙ্গাব্দ উদযাপনের লক্ষ্যে ২৭শে এপ্রিল (বৃহস্পতিবার) বিকেলে বালাঘাটা কেন্দ্রীয় উৎসব উদযাপন কমিটির উদ্যোগে বালাঘাটা বিলকিস বেগম উচ্চ বিদ্যালয় মাঠে ২য় তম মৈত্রী পানি বর্ষণ ও ঐতিহ্যবাহী লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বলেন বান্দরবান সম্প্রতির মেল বন্ধনের একটি জেলা ১১টি ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সহ-অবস্থানের এই জেলায় বিভিন্ন সম্প্রদায়ের বর্ষবরণের ভিন্নতা থাকলেও আজকের আয়োজনে এখানে নয়টি সম্প্রদায়ের মৈত্রী পানি বর্ষণের আয়োজন সত্যিকারঅর্থে পাহাড়ের সম্প্রতির সৌন্দর্য কে ফুটিয়ে তুলেছে।

মন্ত্রী আগামীতে আরো বড় পরিসরে সকল সম্প্রদায়ের সমন্বয়ে উৎসব আয়োজনের জন্য উৎসব উদযাপন কর্তৃপক্ষকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।এসময় পার্বত্য মন্ত্রী ও আগত অতিথি বৃন্দ পানি ছিটিয়ে সাংগ্রাই পোয়েঃ মৈত্রী পানি বর্ষণের শুভ সূচনা করেন।

উৎসবে পাহাড়ের ৯ টি সম্প্রদায় আলাদা আলাদা স্টলে তাদের তৈরী হস্তশিল্পের পণ্য প্রদর্শনী সহ নানাধরণের ঐতিহ্যগত তৈরী পিঠা প্রদর্শনীতে দেন যা আগত সকল দর্শনার্থীদের জন্য ছিলো উন্মুক্ত।

তাছাড়া আগত দর্শনার্থীদের জন্য আয়োজন করা হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের,গান নৃত্যের মাধ্যমে যেখানে পাহাড়ের সকল সম্প্রদায়ের শিল্পীদের আলাদা আলাদা অংশগ্রহণ ফুটিয়ে তুলেছে তাদের নিজস্ব ঐতিহ্যকে।

এসময় বালাঘাটা উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক ২নং কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংপু মারমা এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য মন্ত্রীর সহধর্মিণী মিসেস মেহ্লা প্রু মারমা,জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম পিপিএম,উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বিন ইয়াছির আরাফাত,জেলা প্রশাসনের নির্বাহী মাজিস্ট্রেট রাজিব কুমার বিশ্বাস,পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সৌরভ দাশ শেখর,পৌর আওয়ামী লীগ সভাপতি অমল কান্তি দাশ,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)এস.এম শহীদুল ইসলাম,বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,কেন্দ্রীয় ছাত্রলীগের উপ ধর্ম বিষয়ক সম্পাদক উসিংহাই রবিন বাহাদুর।

এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধতন কর্মকর্তা,জেলা আওয়ামী লীগ এর নেতৃবৃন্দ সহ ৯ টি সম্প্রদায়ের প্রতিনিধি এবং শেষ বারের মতো মহা সাংগ্রাই পোয়েঃ মৈত্রী পানি বর্ষণে আশা হাজারো দর্শনার্থী।

এসময় পৌরসভার ১,২,ত নং সংরক্ষিত মহিলা কাউন্সিলর দীপিকা রানি তঞ্চঙ্গ্যা বলেন এবারি প্রথম বান্দরবানের নয়টি সম্প্রদায়ের অংশগ্রহণে সাংগ্রাই,বিজু উৎসবের আয়োজন করা হয়েছে,এ জন্য আমরা সকলে আনন্দিত,আগামীতেও সকলের সমন্বয়ে এ ধরনের উৎসব পালনের আশাবাদ ব্যাক্ত করেন তিনি।

উল্লেখ্য , গত ১২ই এপ্রিল থেকে মাহাঃ সাংগ্রাইং পোয়ে উৎসব শুরু হয়েছে। ১৪এপ্রিল ছিল বৌদ্ধ মূর্তি স্নান, ১৫এপ্রিল থেকে বিভিন্ন সম্প্রদায় অধ্যূষিত গ্রাম গুলোতে সপ্তাহ ব্যাপী উৎসবমূখর পরিবেশে সাংগ্রাইং রিলং পোয়ে ( মৈত্রী পানি বর্ষন ) খেলা সহ ঐতিহ্যগত বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শেষ হলো মহাঃ সাংগ্রাই পোয়েঃ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...