পটিয়ায় বসত বাড়িতে আগুণ লেগে বয়োবৃদ্ধা মহিলা পুড়ে মারা গেছে।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) পটিয়া উপজেলার জিরি ইউনিয়নে ৫নং ওয়ার্ডে সগীর আহমেদের বাড়িতে রাত সাড়ে তিনটার সময় গ্যাস সিলিন্ডার হতে আগুনের সূত্রপাত ঘটে। মূহুর্তেই আগুন ছড়িয়ে পড়লে ঘরে থাকা সকলে বের হতে পারলেও রিজিয়া বেগম (৬০) বের হতে পারেননি। জানা যায় তিনি চোখে দেখতে পেতেন না।
পটিয়া ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুন লাগার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় দেড় ঘন্টা সময় লেগেছে। এসময়ের মধ্যে রিজিয়া বেগম, রুবেল মিয়া, নুরুল আলম ও সানোয়ারা বেগম এর ১ টি সেমি পাকা ও ৩ টি মাটির ঘর সম্পূর্ণরূপে পুড়ে যায়।
জিরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম টিপু জানিয়েছেন, অগ্নি কান্ডের ঘটনায় প্রায় ১৩ লক্ষ টাকার পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে।
আগুন লাগার ঘটনায় সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন পটিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল ইসলাম, পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ড. আশিক মাহমুদ, পটিয়া থানার ওসি প্রিটন সরকার সহ স্থানীয় নেতৃবৃন্দ।
