ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভায় পুকুরের পানিতে ডুবে ফারহান (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার( ২৬ এপ্রিল) দুপুর ২ টার দিকে নাজিরহাট পৌরসভার ৫ নং ওয়ার্ডের ফকিরহাট এলাকায় রফিক সওদাগর বাড়িতে এ ঘটনা ঘটে।নিহত শিশু ও এলাকার প্রবাসী মোকতারের পুত্র।
জানা গেছে, নিহত শিশু পরিবারের অগোচরে পুকুরের পানিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দায়িত্বেরত চিকিৎসক তাকে মিথ্যা বলে ঘোষণা করেন।
