রবিবার, ৯ আগস্ট ২০২৬

২৮ বছর পর গৃহবধূ হত্যা মামলার রায়; দু’জনের যাবজ্জীবন

কায়সার হামিদ মানিক,কক্সবাজার

দীর্ঘ ২৮ বছর পর তৎকালিন চকরিয়ার ( বর্তমানে পেকুয়া) রাজাখালীতে যৌতুকের দাবিতে গৃহবধূ হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ২ বছর কারাদণ্ড দেয়া হয়েছে।

মামলায় অভিযুক্ত তিনজনের মধ্যে একজনের মৃত হওয়ায় তাকে সাজা থেকে বাদ দেয়া হয়েছে।

বুধবার (২৬ এপ্রিল) দুপুরে কক্সবাজারে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক সাইফুল এলাহী এ রায় দিয়েছেন বলে জানিয়েছেন আদালতের অতিরিক্ত পিপি সুলতানুল আলম চৌধুরী।

দণ্ডপ্রাপ্তরা হলেন, নিহতের জা’ খালেদা বেগম এবং রুহুল আমিন। রুহুল আমিন অপর দন্ডপ্রাপ্ত খালেদা বেগমের ভাই। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তরা কাটগড়ায় উপস্থিত ছিলেন।

আদালতের অতিরিক্ত পিপি সুলতানুল আলম চৌধুরী জানিয়েছেন, ১৯৯৫ সালের ২৬ জানুয়ারি রাজাখালীর রব্বত আলী মাতবর পাড়ায় বাদীর মেয়ে ও হত্যাকাণ্ডের শিকার রোজিনা আক্তার রোজিকে যৌতুকের জন্য নির্মমভাবে হত্যা করে মনিরুজ্জামানের ছেলে নিহতের ভাশুর আবদুল খালেক, তার স্ত্রী খালেদা বেগম এবং শ্যালক রুহুল আমিনসহ কয়েকজন। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে চকরিয়া থানায় একটি মামলা দায়ের করেন। দীর্ঘ ২৮ বছর পর (এসটি ১৬/২০০০ মামলাটি) সাক্ষ্য প্রমাণ শেষে অভিযুক্ত হন তিনজন। এরা হলেন, আবদুল খালেক, খালেদা বেগম এবং রুহুল আমিন। বুধবার (২৬ এপ্রিল) অভিযুক্ত দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। এ সময় আসামী রুহুল আমিন ও খালেদা বেগম আদালতে উপস্থিত ছিলেন। অপর অভিযুক্ত আবদুল খালেক মৃত্যুবরণ করায় তাকে সাজা থেকে বাদ দেয়া হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, ‘বিগত কিছুদিন...