শনিবার, ১৫ আগস্ট ২০২৬

প্রযুক্তিতে যে যত বেশি দক্ষ হবে তার কর্মসংস্থানের সুযোগ তত বেশি হবে: শিক্ষা উপমন্ত্রী

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও (কক্সবাজার)।

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। কর্মসংস্থানে নিজেদের শ্রেষ্ঠত্ব টিকিয়ে রাখার জন্য শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় এগিয়ে আসতে হবে। এ শিক্ষায় যে যত বেশি দক্ষ হবে তার কর্মসংস্থানের সুযোগ তত বেশি হবে।

তিনি আজ ঈদগাঁও উপজেলার ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের (কেজি স্কুল) পুনর্মিলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

পুনর্মিলন উদযাপন কমিটির সভাপতি মামুন অর রশিদের সভাপতিত্বে বিদ্যালয় মাঠে আয়োজিত মিলন মেলায় উদ্বোধনী বক্তব্য দেন কক্সবাজার- ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।

এমপি কমল বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী নানা পদক্ষেপ নিয়েছেন। ভৌতকাঠামো উন্নয়ন সহ শিক্ষা দান ও পরীক্ষা গ্রহণ পদ্ধতির উন্নয়নে কাজ করছে সরকার।

অনুষ্ঠানে শুভেচ্ছা জ্ঞাপন করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব কামরুল হক চৌধুরী ও প্রধান শিক্ষক শহিদুল হক। এতে ঈদগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলম, বীর মুক্তিযোদ্ধা মাস্টার নুরুল আজিম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর অধাপক জসিম উদ্দিন, ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম কবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ আলী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফয়সাল বিন মনির জনি, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, ব্যবস্থাপনা কমিটির সদস্য চোলোয়ার কামাল চৌধুরী, হুমায়ুন কবির চৌধুরী হিমুসহ বিদ্যালয়ের শিক্ষক, প্রেসক্লাব নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এতে পুনর্মিলন অনুষ্ঠানের সদস্য সচিব শহিদুল ইসলাম, প্রাক্তন শিক্ষার্থী এডভোকেট সাজ্জাদুল ইসলাম সহ শিক্ষার্থীরা স্মৃতিচারণ করেন।
অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে সাবেক শিক্ষার্থীরা বেশ কয়েকটি গান পরিবেশন করে।

মিলন মেলা উপলক্ষে রোমন্থন নামে একটি স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়।

এর আগে একটি বর্ণাঢ্য রেলি বাস স্টেশন থেকে শুরু হয়ে ঈদগাঁও বাজার প্রদক্ষিণ শেষে বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম...

আরও পড়ুন

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে খাগড়াছড়িতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সীতাকুন্ড উপজেলা, পৌর...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা বর্ষার রূপ এ বছর ভালই দৃশ্যমান। বিগত কয়েক বছর যাবৎ আষাঢ় মাসের শেষ অবধি পর্যন্ত...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক মোটরসাইকেল চালকের।আজ শনিবার (১৫...