শনিবার, ১৫ আগস্ট ২০২৬

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা

ডেস্ক নিউজ

টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শ্রদ্ধা নিবেদন করেছেন।

আজ বুধবার (২৬ এপ্রিল) দুপুর ১২টা ৪৫ মিনিটে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করেন। পরে বঙ্গবন্ধুসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন রাষ্ট্রপতি। এরপর সমাধি কমপ্লেক্সে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন তিনি।

এ সময় আওয়ামী লীগের সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খান, শেখ হেলাল উদ্দিন, প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার উন্নয়ন প্রতিনিধি শহিদ উল্লা খন্দকার, সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল, শেখ সারহান নাসের তন্ময়, প্রধানমন্ত্রীর এপিএস-০২ গাজী হাফিজুর রহমান লিকু, জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, জেলা আওয়ামী লীগ ও উপজেলা আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

পরে টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর বাড়িতে মধ্যাহ্নভোজের বিরতিতে যান রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন। বিকেলে সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে তার।

এর আগে সকাল ১০টায় বঙ্গভবন থেকে সড়ক পথে পদ্মাসেতু হয়ে টুঙ্গিপাড়া উদ্দেশ্যে রওনা হন রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন। দুপুর ১২টা ৪০ মিনিটে তিনি বঙ্গবন্ধুর সমাধিতে পৌঁছান। এ সময় রাষ্ট্রপতির পরিবারের সদস্যরাও সঙ্গে ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম...

আরও পড়ুন

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে খাগড়াছড়িতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সীতাকুন্ড উপজেলা, পৌর...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা বর্ষার রূপ এ বছর ভালই দৃশ্যমান। বিগত কয়েক বছর যাবৎ আষাঢ় মাসের শেষ অবধি পর্যন্ত...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক মোটরসাইকেল চালকের।আজ শনিবার (১৫...