রবিবার, ৯ আগস্ট ২০২৬

কর্ণফুলীতে জমি নিয়ে বিরোধ, মা ছেলে খুন

মহিউদ্দিন

চট্টগ্রামের কর্ণফুলীতে জমি নিয়ে বিরোধে মা- ছেলে খুন হয়েছে। মঙ্গলবার (২৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার শিকলবাহা ২ নম্বর ওয়ার্ড ব্লকপাড় এলাকার ইসমত হাজীর বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন – একই এলাকার মো. তৈয়বের স্ত্রী হোসনে আরা বেগম (৫৫) ও তার ছেলে পারভেজ (২৩)।

বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ওসি মো. দুলাল মাহমুদ ও চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক।

স্থানীয় সুত্র জানায়, মো. তৈয়ব ও মো. আলীর দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলে আসছিল। আজ সন্ধ্যা ৬ টার দিকে এ নিয়ে আবারও দুপক্ষের মধ্যে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে আলীর পরিবারের লোকজন ধারালো অস্ত্র নিয়ে তৈয়বের পরিবারের লোকজনের ওপর চড়াও হন।

এতে এলোপাতাড়ি আঘাতে তৈয়বের স্ত্রী হোসনে আরা বেগম ও তাঁর সন্তান মো. পারভেজ গুরুতর আহত হন। পরে তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মা ছেলেকে মৃত ঘোষনা করেন।

শিকলবাহা সংশ্লিষ্ট এলাকার ইউপি সদস্য মো. আজাদ বলেন, দীর্ঘদিন জমি নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ চলে আসছিলো। সেটা নিয়ে বেশ কয়েকবার আমরা সমাধানের চেষ্টা করেছি। এখন শুনেছি মা ছেলে খুন হয়েছে।

শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোবারক হোসেন বলেন, এর আগে একটা মারামারির মামলা ছিল। ওই মামলায় তিনজনের মধ্যে একজন পলাতক ছিল। আমাদের কাছে খবর ছিল পলাতক আসামী বাসায় এসেছে। তখন আমরা বাড়িতে গেয়ে তল্লাশি করেও পায়নি। তবে আমরা চলে আসার পর শুনলাম মারামারি হয়েছে।

নিহতের পুত্রবধু কামরুন নাহার বলেন, ইমরান, মোহাম্মদ আলীর ৫ ছেলে মেয়ে ও তাদের আত্বীয় স্বজনেরা মিলে আমার শ্বাশুড়ি ও দেবরকে খুন করেছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল মাহমুদ বলেন, মারামারির ঘটনায় দুজন নিহত হয়েছে। এখন আমরা ঘটনাস্থলে আছি। বিস্তারিত পরে জানাব।

সিএমপির বন্দর বিভাগের উপ কমিশনার (ডিসি) শাকিলা সোলতানা বলেন, মা ও ছেলের খুনের ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতের গ্রেফতারে অভিযান চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।তিনি বলেন, আগের অপরিকল্পিত সিদ্ধান্তের কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সংকট তৈরি...