রবিবার, ৯ আগস্ট ২০২৬

জব্বারের বলি খেলায় চ্যাম্পিয়ন শাহজালাল

মো. মহিউদ্দিন

ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার ১১৪তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার শাহজালাল বলি। মঙ্গলবার (২৫ এপ্রিল) বন্দর নগরীর চট্টগ্রামের লালদীঘির মাঠে অনুষ্ঠিত এই বলিখেলায় শিরোপা জিতেছে শাহজালাল বলী। অপরদিকে রানার্সআপ হয়েছেন  চকরিয়ার জীবন বলি।

চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে শাহজালাল বলী পাবেন ২৫ হাজার টাকা। অন্যদিকে রানারআপ জীবন বলী পাবেন ২০ হাজার টাকা।

মঙ্গলবার (২৫ এপ্রিল) বেলা সাড়ে ৩টার দিকে বলী খেলা অনুষ্ঠিত হয়। মেলা আয়োজক কমিটির সভাপতি বাবু জহর লাল হাজারীর সভাপতিত্বে এর উদ্বোধন করেন নগর পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র এম রেজাউল করিম চৌধুরী।

এবারের আসরের তৃতীয় স্থান অর্জন করেছেন খাগড়াছড়ির সৃজন চাকমা। পুরস্কার হিসেবে তিনি পাবেন ৮ হাজার টাকা। আর আনোয়ারার আব্দুন নুর চতুর্থ স্থান অধিকার করে পাবেন ৬ হাজার টাকা।

জব্বারের বলী খেলার ১১৪তম আসরে চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, কুমিল্লা, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবানসহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন উপজেলা থেকে ৬০ জন বলী অংশগ্রহণ করেন। বিপুল সংখ্যক দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

মেলা আয়োজক কমিটির সভাপতি বাবু জহর লাল হাজারী বলেন, বলি খেলা এবারও বেশ জমেছে। বাঁশের উপর উঁচু করে বালি দিয়ে মঞ্চ করা হয়েছে। যাতে সবাই দেখতে পারে। মেলায় অংশগ্রহণের জন্য ১০০ বলী আবেদন করে। যাচাই-বাছাই শেষে ৬০ জনকে প্রতিযোগিতায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে।

এদিকে, বলী খেলা উপলক্ষে সোমবার থেকে বসেছে তিন দিনব্যাপী বৈশাখী মেলা। লালদিঘী মাঠের আশপাশের প্রায় দেড় বর্গ কিলোমিটার এলাকাজুড়ে এই মেলা বসেছে। মেলায় আসা দোকানে মাটির তৈরি তৈজসপত্র, খেলনা, ফুলদানি ও পুতুল, বেত-কাঠ ও বাঁশের তৈরি নানা আসবাবপত্র, হাতপাখা, মাছ ধরার পলো, ডালা, কুলো, গাছের চারা, মুড়ি মুড়কি, শীতল পাটি, দা-বটি, ছুরিসহ গৃহস্থালির বিভিন্ন সামগ্রী পাওয়া যাচ্ছে।

ব্রিটিশবিরোধী আন্দোলনে যুব সমাজকে সংগঠিত করতে ১৯০৯ সালে বক্সিরহাট এলাকার স্থানীয় আব্দুল জব্বার সওদাগর নগরীর লালদিঘী মাঠে আয়োজন করেন কুস্তি প্রতিযোগিতা। যা সময়ের পরিক্রমায় জব্বারের বলী খেলা নামে পরিচিত। বৈশাখের ১২ তারিখে লালদিঘীর ময়দানে বলী খেলা হয়। এ উপলক্ষে তিনদিন ধরে চলে মেলা।

২০২০ ও ২০২১ সালে করোনার কারণে জব্বারের বলী খেলা ও মেলার আয়োজন হয়নি। সে হিসাবে তিন বছর পর লালদিঘীর মাঠে ফিরছে ঐতিহাসিক জব্বারের বলী খেলা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও ইসলামী আলোচনা সভায় অংশ নিয়েছেন। এ সময়...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা ছাত্রের মৃত্য হয়েছে।শুক্রবার (৭ আগস্ট)  সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাটের পূর্বপাশে তালিমুল কোরআন...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...