রবিবার, ৯ আগস্ট ২০২৬

বলী খেলাকে ঘিরে জমে উঠেছে বৈশাখী মেলা

নিজস্ব প্রতিবেদক

বন্দরনগরী চট্টগ্রামে শতবর্ষ ধরে চলমান ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলা উপলক্ষে লালদীঘির মাঠ ঘিরে জমে উঠেছে তিন দিনের বৈশাখী মেলা। আজ মঙ্গলবার (২৫ এপ্রিল) এই মাঠে অনুষ্ঠিত হবে ঐতিহাসিক জব্বারের বলি খেলা।

জব্বারের বলী খেলার এটি হবে ১১৪ তম আসর।

এদিকে, বলী খেলার জন্য প্রস্তুত হয়েছে লালদীঘির ময়দানের সুউচ্চ মঞ্চ। বিকেল ৩টা থেকে শুরু হতে যাওয়া এই খেলায় সারা দেশ থেকে কয়েকশ স্বাস্থ্যবান বলী অংশগ্রহণ করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

জব্বারের বলী খেলা উপলক্ষ্যে সোমবার (২৪ এপ্রিল) থেকে লালদীঘির মাঠ ও কয়েক কিলোমিটার এলাকাজুড়ে বৈশাখী মেলা শুরু হয়েছে।

আজ (মঙ্গলবার) বিকেল ৩টা থেকে বলী খেলার মূল প্রতিযোগিতা শুরু হবে লালদীঘি মাঠের সুউচ্চ বিশেষ মঞ্চে। ইতোমধ্যে বাঁশ ও বালি দিয়ে মাঠে বলী খেলার মঞ্চ (রিং) তৈরি হয়েছে।

২৬ এপ্রিল হবে চাঁটগাইয়া ঈদ উৎসব। বলী খেলা ছাড়া মেলা বসেছে মূল মাঠের বাইরেও। তিন দিনের বৈশাখী মেলায় সারা দেশ থেকে বিভিন্ন ধরনের পণ্য নিয়ে পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা। তীব্র রোদ গরম উপেক্ষা করে বৈশাখী মেলায় জমজমাট ভাবে শুরু হয়েছে বেচাকেনা।

প্রসঙ্গত, ব্রিটিশবিরোধী আন্দোলনে যুব সমাজকে সংগঠিত করতে ১৯০৯ সালে বক্সিরহাট এলাকার স্থানীয় আব্দুল জব্বার সওদাগর চট্টগ্রাম নগরীর লালদীঘি মাঠে আয়োজন করেন কুস্তি প্রতিযোগিতা। যা সময়ের পরিক্রমায় জব্বারের বলী খেলা নামে খ্যাতি অর্জন করে। পঞ্জিকা অনুসারে বৈশাখের ১২ তারিখে লালদীঘির ময়দানে বলী খেলা হয়। এই উপলক্ষে তিনদিন ধরে চলে মেলা।

করোনার কারণে ২০২০ ও ২০২১ সালে জব্বারের বলী খেলা ও মেলার আয়োজন হয়নি। লালদীঘির মাঠের উন্নয়নের জন্য ২০২২ সালে বলী খেলা অনুষ্ঠিত হয় মূল মাঠের বাইরে। সর্বশেষ তিন বছর পর লালদিঘীর মাঠে ফিরছে ঐতিহাসিক জব্বারের বলী খেলা।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীলতা ও মানবিকতার সঙ্গে কাজ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম স্বীকার করছে তাদের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। বরং একটি স্বাধীন, দায়িত্বশীল ও অর্থনৈতিকভাবে টেকসই...