চট্টগ্রামের আনোয়ারায় অদ্রিতা দাস (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে বৈরাগ ৭ নম্বর ওয়ার্ড খানাবাড়ী এলাকার আবুর ভাড়া বাসা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
বৈরাগ ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. সাদ্দাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করছেন।
নিহত অদ্রিতা বারশত ইউনিয়নের সুমন দাসের মেয়ে। তার স্বামী টিপু দাস সে প্রবাসী বলে জানা গেছে। এবং চট্টগ্রামের রাউজানে নিহত গৃহবধূর শুশুর বাড়ি বলে স্থানীয়রা জানিয়েছেন।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মীর্জা হাছান বলেন, মঙ্গলবার সকালে খবর পেয়ে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থা ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রকৃয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশের ওই কর্মকর্তা বলেন, এ ঘটনায় একটি (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনার প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে।
