রবিবার, ৯ আগস্ট ২০২৬

একমাস না পেরোতেই বরখাস্ত টটেনহ্যাম কোচ

ক্রীড়া ডেস্ক

টটেনহ্যাম হটস্পারের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বে পুরো এক মাসও টিকলেন না ক্রিস্টিয়ান স্তেল্লেনিকে। নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ৬-১ গোলে বিধ্বস্ত হওয়ার পরদিন পর তাকে সরিয়ে দিলো প্রিমিয়ার লিগের ক্লাবটি। তার বদলে সহকারী কোচ রায়ান ম্যাসন এখন টটেনহ্যামের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন।

নিউক্যাসলের বিপক্ষে রেকর্ড এই হারের পরে নড়েচড়ে বসে ক্লাব কর্তৃপক্ষ। ভরাডুবির একদিন পরেই টটেনহ্যামের কোচ ক্রিস্টিয়ান স্তেল্লেনিকে বরখাস্ত করা হয়। এক বিবৃতিতে সোমবার (২৪ এপ্রিল) স্তেল্লেনিকে সরিয়ে দেয়ার কথা জানায় টটেনহ্যাম। সহকারী কোচ রায়ান ম্যাসন এখন প্রধান কোচের দায়িত্ব পালন করবেন।

আন্তোনিও কন্তের সঙ্গে চুক্তি বাতিলের পর ২৭ মার্চ দায়িত্ব পান স্তেল্লেনি। রোববার (২৩ এপ্রিল) নিউক্যাসলের মাঠে হারে টটেনহ্যামের সেরা চারে থেকে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার আশায় বড় ধাক্কা লাগে।

৩২ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে লিগে পঞ্চম স্থানে আছে তারা। চারে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে পিছিয়ে ৫ পয়েন্টে, একটি ম্যাচ কম খেলেছে এরিক টেন হাগের দল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। উক্ত গেমস উপলক্ষ্যে আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশ সেপাক...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ৬ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুর্ধ্ব -১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনকারী...