সোমবার, ১০ আগস্ট ২০২৬

ঈদের ছুটিতে ভিড় জমেছে নীলাচল পর্যটন কেন্দ্রে

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

ঈদের ছুটিতে বিপুল সংখ্যক পর্যটকের সমাগম ঘটেছে পাহাড় কন্যা বান্দরবানের আকর্ষণীয় পর্যটন স্পট নীলাচল পর্যটন কেন্দ্র।

ঈদের দিন ও পরের দিন ভেপসা গরমেও দমাতে পারেনি ভ্রমণ পিপাসুদের,এছাড়াও পর্যটকের আনাগোনা বেড়েছে জেলার অন্য দর্শনীয় পর্যটন কেন্দ্র মেঘলা,নীলগিরি,শৈল প্রপাত পর্যটন কেন্দ্রে।

সরেজমিনে এবারের ঈদে নীলাচল পর্যটন কেন্দ্র ঘুরে দেখা যায় বাংলাদেশের বিভিন্ন জেলা বিপুলসংখ্যক পর্যটকের সমাগম হয়েছে জেলার অন্যতম এই দর্শনীয় পর্যটন কেন্দ্রে।

পরিবার পরিজন নিয়ে আগত দর্শনার্থীরা প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করছেন,সবাই ব্যাস্ত নিজের হাতে থাকা মোবাইলে এই ক্ষনের মূহুর্তের ছবি তুলে স্বৃতি হিসেবে জমা রাখতে।দিন বাড়ার সাথে সাথে আগত পর্যটকদের গাড়ির সারি ও লম্বা হচ্ছে এই পর্যটন কেন্দ্র টিতে।

পরিবার নিয়ে ঘোরার জন্য ঈদের এই উপলক্ষ হচ্ছে সব চেয়ে সুন্দর একটি সময় এমনটাই বলেছেন পর্যটন কেন্দ্রে ঘুরতে আশা পর্যটকরা।

পর্যটকদের সার্বিকভাবে সহযোগিতার বিষয়ে জেলা টুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহাঙ্গীর ইসলাম বলেন ঈদের ছুটিতে সাধারণ মানুষ পরিবার পরিজন নিয়ে বেরাতে আশে বান্দরবানে,এ জন্য জেলা টুরিস্ট পুলিশের পক্ষ হতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নেয়া হয়েছে বাড়তি সতর্কতা।পর্যটকদের কোন অসুবিধা হলে জেলা টুরিস্ট পুলিশের পক্ষ হতে সার্বিক সহযোগিতা করা হবে।

উল্লেখ্য , গত ১৫ মার্চ বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বান্দরবানের রোয়াংছড়ি,রুমা এবং থানচি উপজেলায় স্থানীয় ও বিদেশী পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে এ তিন উপজেলা ব্যতীত বাকি ৪ উপজেলায় পর্যটকরা ভ্রমণ করতে পারবেন।

নিষেধাজ্ঞার কারনে দেশের অন্য জেলা হতে এবার পর্যটক সমাগম কম হয়েছে,জেলার আবাসিক হোটেল মোটেল গুলোতেও নেই তেমনটা বুকিং এর চাপ।

বান্দরবান হোটেল মোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম জানান গত বছরের তুলনায় এ বছর জেলায় পর্যটক সমাগম হয়েছে অনেকটা কম।তিনটি উপজেলায় ভ্রমনের উপর নিষেধাজ্ঞার কারনে অনেকেই এই ছুটিতে বান্দরবান বেড়াতে আসেন নি।এতে জেলার এবার হোটেল রিসোর্টে গুলো ব্যাবসায়িক ভাবে ক্ষতির সম্মুখীন হবেন যা তিন দিনে প্রায় দেড় কোটি টাকা বলেও জানান তিনি।

সকলের আশা পার্বত্য বান্দরবানের আঞ্চলিক সমস্যা দ্রুত সমাধান হবে,ভ্রমন নিষেধাজ্ঞা তুলে নিয়ে স্বাভাবিক প্রাণচঞ্চলতা আসবে জেলার পর্যটন শীল্পে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, ‘বিগত কিছুদিন...