শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

বান্দরবানে কেন্দ্রীয় ঈদ-গা মাঠে ঈদের জামাত সম্পন্ন

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

ঈদ মানে খুশি,দীর্ঘ একমায় সিয়াম সাধনার পর সারাবিশ্বের মুসলমানদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদুল ফিতর।পার্বত্য বান্দরবানে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে জেলা কেন্দ্রীয় ঈদগা মাঠে।

জেলা ঈদ জামাত কমিটির পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী আজ ২২শে এপ্রিল (শনিবার) সকাল ৭ টায় জেলা কেন্দ্রীয় ঈদগা মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় এবং একই স্থানে সকাল ৭.৪৫ টায় ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়েছে।

জেলা সদরের ধর্মপ্রাণ মুসলমানেরা সতস্পুর্ত ভাবে ঈদের জামাত আদায় করেন,ঈদের ১ম জামাত পরান বান্দরবান বাজার শাহী জামে মসজিদের খতিব মাওলানা এহসানুল হক আল-মঈন এবং পরবর্তীতে দ্বিতীয় ঈদ জামাত পড়ান স্টেডিয়াম জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আব্দুল্লা।

প্রথম ঈদ জামাতে অংশগ্রহণ করেন জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ সহ জেলা শহরের সকল শ্রেনী পেশার প্রায় ৫ হাজার ধর্মপ্রাণ মুসল্লী।

এদিকে ঈদ জামাতকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম পিপিএম এর সার্বিক নির্দেশনায় বান্দরবান সদর থানা বিশেষ ব্যাবস্থা গ্রহন করেছে।

রাস্তার দুই পাশেই ছিলো পুলিশ সদস্যদের সতর্কতা মূলক পাহাড়া,সাধারণ মুসল্লীদের সাথে কথা বল্লে তারা জানান এবার সকলে দুরদুরান্ত থেকে জেলা কেন্দ্রীয় ঈদ-গা মাঠে ঈদের নামাজ আদায়ের জন্য আসতে পেরেছে এ জন্য এবারের ঈদের উৎসবটাও বাড়তি আনন্দ যোগ করেছে।

সার্বিক ব্যাবস্থাপনার কারনে জেলা কেন্দ্রীয় ঈদ-গা কমিটি এবং বান্দরবান পৌরসভাকে ধন্যবাদ জানান।সাধারণ মুসল্লিদের জন্য ঈদ জামাত কমিটির আয়োজন ছিলো খুবই আরামদায়ক এমনটাই জানালেন ঈদ-গা মাঠে নামজ পড়তে আশা সাধারণ মুসল্লী।

প্রথম ঈদের নামজ আদায় পরবর্তী সময়ে জেলার সকল জনসাধারণের কাছে জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরিজী এর ঈদ শুভেচ্ছা বার্তা এবং সকলকে জেলা প্রশাসকের বাসভবনে দাওয়াতে অংশগ্রহণের জন্য বলেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ সাইফুল ইসলাম।

এদিকে বান্দরবান জেলা শহরের মতো সকল উপজেলাতেও ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

টেকনাফ মেরিন ড্রাইভে ডাম্পার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ অংশে ডাম্পার ট্রাকের ধাক্কায় ট্যুরিস্ট...

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিল বাংলাদেশ

নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি আর মোস্তাফিজের দুর্দান্ত বোলিং এর...

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ও বিরোধী দলের সমান সংখ্যক...

মীরসরাইয়ে হামলায় ছাত্রদল নেতার মৃত্যুতে সড়ক অবরোধ ও আগুন

মীরসরাইয়ে সংঘর্ষে গুরুতর আহত ছাত্রদল নেতা শাহরিয়ার আহমেদ হৃদয়...

ফটিকছড়িতে চোর সন্দেহে যুবককে গাছে বেঁধে পিটিয়ে হত্যা, আটক ৪

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় গাছের সাথে বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক...

চট্টগ্রাম ওয়াসার পাইপলাইনের খনন কাজে মাটি ধসে ২ শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন আগ্রাবাদের এক্সেস রোড এলাকায় ওয়াসার...

আরও পড়ুন

সংকটে আস্থার প্রতীক হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে:  ক্যাপ্টেন সামিউল ইসলাম

বান্দরবান সেনা রিজিয়নের আয়োজনে ব্রিগেড সদর দপ্তর প্রশিক্ষণ মাঠে জেলায় বসবাসরত অসহায়, দরিদ্র ও দুঃস্থ জনগোষ্ঠীর জন্য বিশেষ মানবিক সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়েছে।আজ...

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে রেখে সারাদেশে শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬।খাগড়াছড়ি জেলা পর্যায়ে এই খেলাধুলা বাস্তবায়নের লক্ষ্যে আজ...

সংরক্ষিত নারী আসনে বিএনপির নতুন মুখ ২৮, পুরাতন ৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে ৩৬ আসনে মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেছে বিএনপি।সোমবার (২০) এপ্রিল দুপুর সোয়া ১২টায় প্রার্থীদের নাম ঘোষণা করেন...

রামগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই স্কুল

খাগড়াছড়ির রামগড়ে অগ্নিকান্ডে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় নামে একটি বেসরকারি মাধ্যমিক স্কুল সম্পূর্ণ ভস্মিভুত হয়েছে। শনিবার রাত  পৌনে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে...