সোমবার, ১০ আগস্ট ২০২৬

ঈদুল ফিতরকে ঘিরে বান্দরবান শহর সেজেছে রঙ্গীন আলোকসজ্জায়

৬ হাজার মুসল্লীর ঈদের নামাজের জন্য প্রস্তুত জেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বড় পরিসরে বান্দরবান কেন্দ্রীয় ঈদ গা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ঈদের জামাত কে কেন্দ্র করে এরি মধ্যে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছেন জেলা কেন্দ্রীয় ঈদ গা কমিটি,এছাড়াও বান্দরবান পৌরসভার তত্বাবধানে ঈদুল ফিতর কে কেন্দ্র করে শহরের প্রধান প্রধান সড়ক আলোকসজ্জা ও পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

জেলা কেন্দ্রীয় ঈদ-গা কমিটির সুত্রে জানানো হয় কেন্দ্রীয় ঈদ গা মাঠে এক সাথে ৬০০০ হাজারেরো বেশি মুসল্লী একসাথে ঈদের জামাত আদায় করতে পারবে।

ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭ টায় বান্দরবান জেলা কেন্দ্রীয় ঈদ-গা মাঠে এবং ২য় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭.৪৫ মিনিটে।আবহাওয়া জনিত প্রাকৃতিক কারনে কেন্দ্রীয় ঈদ-গা মাঠে ঈদের জামাত আদায় করা না গেলে জেলা কেন্দ্রীয় মসজিদে একই সময়ে ঈদের প্রথম ও দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে এবং জেলা সদরের স্ব স্ব জুমা মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

জেলা সদর ছাড়াও উপজেলা গুলোতেও ঈদ জামাতের ব্যাপক প্রস্তুতি প্রায় সম্পন্ন।

এদিকে ঈদের জামাতের শেষ মূহুর্তের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা কেন্দ্রীয় ঈদ গা কমিটি, ঈদ গাহের চারপাশ সুসজ্জিত করার পাশাপাশি,সৌন্দর্যের জন্য করা হয়েছে আলোকসজ্জা,সাধারন মুসল্লীদের জামাত আদায়ের সুবিধার জন্য লাগানো হয়েছে ফ্যান।

এদিকে আসন্ন ঈদ উপলক্ষে কেন্দ্রীয় ঈদ গা মাঠের শেষ প্রস্তুতি পরিদর্শন করছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং,ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জিয়াউলহক(এনডিসি,এএফডব্লিউসি,পিএসসি)জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিবরিজী,জোন কমান্ডার লেঃক মাহমুদুল হাসান পিএসসি,জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম পিপিএম,উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর,জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর,লক্ষী পদ দাশ,পৌরসভার প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর সহ সরকারি দপ্তরের উর্ধতন কর্মকর্তা বৃন্দ।

পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এর পক্ষ হতে ধর্মপ্রাণ মুসলমানদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সকল জনসাধারণ কে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

এছাড়াও শুভেচ্ছা জানিয়েছেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরিজী,জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা।

ঈদ উদযাপনের প্রস্তুতি সম্পর্কে পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সৌরভ দাশ শেখর জানান ঈদুল ফিতর উপলক্ষে ঈদের তিন দিন আগে থেকেই শহর ও পৌর এলাকার প্রায় সব জায়গায় পৌরসভার পক্ষ হতে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পাশাপাশি পৌর এলাকা সুসজ্জিত করন করা হয়েছে।পর্যটন নগরী বান্দরবান কে আগত পর্যটকদের কাছে আকর্ষণীয় করার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

জেলা ঈদ গা মাঠের শেষ মূহুর্তের প্রস্তুতির ব্যাপারে জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিবরিজী বলেন বিগত বছরের মতো এবারো ব্যাপক পরিসরে ঈদের জামাত আদায়ের ব্যাবস্থা গ্রহন করা হয়েছে,সেভাবে প্রস্তুতিও সম্পন্ন হয়েছে তিনি সকল ধর্মপ্রাণ মুসলমানদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...