সোমবার, ১০ আগস্ট ২০২৬

কেএনএফ এর অত্যাচারে গ্রাম ছাড়লো ৫২ টি পরিবার

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানের রুমায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর অত্যাচার আর প্রাননাশের হুমকিতে গ্রাম ছেড়ে এক কাপড়ে বিটেমাটি আর গবাদি পশু ফেলে পালিয়ে এসেছে ৫২টি পরিবার। তারমধ্যে পুরুষ রয়েছে ১০০ জন ও নারী ১০৭ জন ও নারী- পুরুষ শিশু রয়েছে ২৯ জন।

গতকাল রুমায় কেএনএফ বিরুদ্ধের মাবববন্ধন শেষে নিজ গ্রামের ফিরে যায়। পরে মুয়ালপি পাড়া গ্রামবাসীদের উপর অত্যাচার নিপীড়ন ও হত্যার হুমকি দুমকি দিলে বুধবার রাত্রে পালিয়ে আসা পরিবারগুলো রুমা উপজেলা মারমা ওয়ালফেয়ার এসোসিয়েশন আশ্রয় নিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন পাইন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উহ্লামং মারমা।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, গত সোমবার কুকি-চিন সশস্ত্র সদস্যরা মুয়ালপি পাড়ার দুুই মারমাকে ধরে নিয়ে গিয়ে নির্যাতন চালায়। এ ঘটনার প্রতিবাদে গতকাল রুমা সদরে কেএনএফ সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

এরপর কেএনএফ সদস্যরা মুয়ালপি পাড়া মারমাদের উপর আরও ক্ষেপে ওঠে এবং বিভিন্ন ভাবে প্রান নাশের হুমকি দিতে থাকে।

এই ভয়ে মুয়ালপি পাড়ার মারমারা রুমা সদরে পালিয়ে আসতে বাধ্য হয়। পালিয়ে আসা ৫২টি পরিবার রুমা সদরে ” মারমা ওয়েলফেয়ার এসোসিয়েশন ভবনে অবস্থান করছেন। তবে বেশ কয়েক পরিবারকে পাড়া ছাড়তে দেয়নি- সেখানকার কেএনএফ সদস্যরা। এছাড়াও আহত দুইজনকে গতকাল বুধবার রাতে সুচিকিৎসা করতে রুমা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মুয়ালপি পাড়ার স্থানীয় বাসিন্দা মংনাক মারমা(৪০) ও মংবাসিং মারমাকে (৩৮) নিজ বাড়ি থেকে অজ্ঞাত স্থানে কেএনএফ সদস্যরা অপহরণ করে নিয়ে যায় ।

গত সোমবার সন্ধ্যায় বিভিন্ন মাধ্যমকে তথ্য দেয়ার অভিযোগ এনে এই দুইজনকে অপহরন করা হয়েছিল। অত:পর ওই দুইজনককে মেরে ফেলার আশঙ্কায় পাড়ার লোকজন প্রাণে ভিক্ষা চাইলে তাদের সোমবার রাত দুইটার দিকে ছেড়ে দেয়।

পাইন্দু ইউপি চেয়ারম্যান উহ্লামং মারমা জানিয়েছেন, কয়েকদিন আগে মুয়ালপি পাড়া থেকে দুই ব্যক্তিকে তুলে নিয়ে নির্যাতন করে ছেড়ে দেয় কেএনএফ সন্ত্রাসীরা, এর প্রতিবাদে রুমায় সচেতন নাগরিক সমাজ মানববন্ধন করেন।

মানববন্ধন শেষে গ্রামবাসীরা নিজ গ্রামে ফিরে গেলে পাড়াবাসী উপর কেএনএফ সন্ত্রাসীরা অত্যচার চালায় এবং প্রান নাশের হুমকি দিলে মুয়ালপি পাড়া থেকে ৫২টি পরিবার পালিয়ে এসেছে।

রুমা উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মারমা বলেন, গতকাল কেএনএফ বিরুদ্ধে মানববন্ধন করাতে গ্রামবাসী উপর মারধর ও অত্যাচার চালিয়েছে তারা। এ ঘটনার পর পুরো গ্রামবাসী পালিয়ে এসেছে। পালিয়ে আসা পরিবার মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হচ্ছে।

রুমা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মনির হোসেন জানান, বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্যরা পাড়াবাসীদের ভয়ভীতি প্রদর্শন করায় মুয়ালপি পাড়ার ৫২টি মারমা পরিবার রুমা মারমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ভবনে আশ্রয় নিয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, ‘বিগত কিছুদিন...