ফটিকছড়িতে এমপির ঐচ্ছিক তহবিল থেকে অনুদানের অর্থ বিতরণ করা হয়েছে।
বুধবার (১৯ এপ্রিল ) দুপুরে উপজেলার শহীদ জহুরুল হক মিলনায়নে এ অনুদানের অর্থ তুলে দেন নির্বাহী অফিসার সাব্বির রাহমান সানি।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন দুটি পৌরসভার ১ শত ৫০ জনের প্রত্যেককে দুই হাজার টাকা করে মোট তিন লাখ টাকা তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ত্বরিকত ফেডারেশন ফটিকছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলমগীর আলম, নাজিরহাট পৌরসভার সভাপতি শাহ জালালসহ আরো অনেকে।
