ফটিকছড়ির আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের তৃণমূল কর্মীদের জন্য ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও নানুপুর আবু উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সৈয়দ মোহাম্মদ বাকের।
১৯ এপ্রিল বুধবার বিকেলে নানুপুরের বাড়িতে আনুষ্ঠানিকভাবে উপজেলার ১৮ ইউনিয়ন ও দুটি পৌরসভার সাড়ে ৬ হাজার কর্মীর জন্য ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক সাজিদ হায়দার রেজা, ভূজপুর আ’লীগের সভা তাপস চন্দ্র বাবু, আব্দুল্লাহপুর ইউনিয়ন আ”লীগের সভাপতি আবু তৈয়ব, নানুপুর ইউনিয়ন কৃষ লীগের সভাপতি শফিউল আজম, যুবলীগনেতা, রেজাউল করিম লিটন, জিয়াউল হক মামুন, হারুন, আকতার, সালাউদ্দিন, হায়দার, আরিফ, মামুন, নজরুল, নিয়াজ, নেজাম, মাসুমসহ আরো অনেকে।
