সোমবার, ১০ আগস্ট ২০২৬

মাটিতে পুঁতে ফেলা হলো কক্সবাজার সৈকতে ভেসে আসা মৃত তিমিটি

কায়সার হামিদ মানিক,কক্সবাজার

কক্সবাজার সমুদ্রসৈকতে ভেসে আসা ২৫ টন ওজনের মৃত তিমিটি মাটিতে পুঁতে ফেলা হয়েছে। প্রশাসন বলছে, এটি জেলেদের জালে আটকা পড়ে মারা গেছে। তিমিটির লেজ পচে গেছে। গন্ধ বের হচ্ছিল। তাই নমুনা সংগ্রহ করে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা সরওয়ার শামীম।

তিনি বলেন, ‘বালিয়াড়িতে আটকে পড়া তিমিটি বিশাল আকৃতির হওয়ায় কোনোভাবে অন্য কোথাও সরানো যায়নি। আর মৃত তিমি থেকে প্রচণ্ড দুর্গন্ধ বের হচ্ছে। তাই জেলা প্রশাসকের নির্দেশে ক্রেন দিয়ে বালিয়াড়িতে ১০ থেকে ১২ ফুট গর্ত করে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।

আরো পড়ুন:আওয়ামী লীগ জন্মে ও কর্মে সফল একটি দলের নাম: ভূমিমন্ত্রী জাবেদ

মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুর ১২টায় কক্সবাজার সমুদ্রসৈকতের দরিয়ানগর পয়েন্টে ভেসে ওঠে বিশাল আকৃতির একটি তিমি। ভাটার কারণে তিমিটি পানিতে ভেসে চলে যায় হিমছড়ি পয়েন্টে। উপকূল থেকে ১ কিলোমিটার দূরে পানিতে ভাসে মরা তিমিটি। তিমির গায়ে প্যাঁচানো জাল আর শরীরে ছিল আঘাতের চিহ্ন।

আরো পড়ুন:কক্সবাজার সৈকতে ভেসে এলো বিশাল আকৃতির মৃত তিমি

তিমিটি ১০ ঘণ্টা ভেসে থাকার পর রাত ১০টার দিকে সৈকতের কলাতলী পয়েন্টের বালিয়াড়িতে এসে আটকা পড়ে। এ সময় তিমিটি দেখতে ভিড় লেগে যায় উৎসুক মানুষের পাশাপাশি পর্যটকদেরও। দেখার পাশাপাশি তারা ছবিও তোলেন।

তাফিয়া নামে এক পর্যটক বলেন, ‘দেশের বাইরে ছিলাম। দুই বছর পর দেশে ফিরেছি। বাবার সঙ্গে কক্সবাজার ঘুরতে এসেছি। হোটেলে রাতের খাবার শেষে সৈকতে হাঁটতে গিয়ে মানুষজনের ভিড় দেখি। কাছে গিয়ে দেখি বিশাল আকৃতির একটি তিমি। যা থেকে প্রচণ্ড দুর্গন্ধ বের হচ্ছে। তিমির গায়ে জাল প্যাঁচানো ছিল। মনে হয়েছে, জালে আটকে তিমিটি মারা গেছে। এই সামুদ্রিক প্রাণী যেটি আমাদের উপকার করে থাকে, তাকে এভাবে মেরে ফেলাটা উচিত হয়নি। খুবই খারাপ লাগছে।

লাবু নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘তিমি ভেসে উঠেছে শুনে অনেক দূর থেকে সৈকতের কলাতলী পয়েন্টে চলে এলাম। সাধারণত বই কিংবা টেলিভিশনে তিমি দেখেছি, কিন্তু এই প্রথম আমি আর আমার মেয়েরা সরাসরি তিমি দেখেছি। তিমিটি অনেক বড় ছিল। যা দেখতে বিমানের মতো লাগছিল।

দরিয়ানগর পয়েন্টে ভেসে ওঠার পর মঙ্গলবার বিকালে সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা ড্রোনের মাধ্যমে তিমিটির ছবি ও ফুটেজ সংগ্রহ করেন। কলাতলী পয়েন্টে ভেসে আসার পর তারা এটির নমুনা সংগ্রহ করেন।

সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, ‘তিমিটির লেজের অংশ পচে গেছে। আর পরিমাপ করার পর দেখা গেছে তিমিটি ৪০ ফুটের বেশি লম্বা। তিমিটির নমুনা সংগ্রহ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি, জেলেদের জালে আটকা পড়ে এটির মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ও সমুদ্রবিজ্ঞানী সাঈদ মোহাম্মদ বেলাল হায়দর বলেন, ‘ভেসে আসা মৃত তিমি ব্রাইডস জাতের। এর বৈজ্ঞানিক নাম বেলিনিওপেট্রা ইডিনি। এর আগে ২০২১ সালের ৯ ও ১০ এপ্রিল দুটি তিমি হিমছড়ির ঠিক একই পয়েন্টে ভেসে এসেছিল। যে দুটি তিমি গত বছর ভেসে এসেছিল, সেগুলোও বেলিনিওপেট্রা ইডিনি প্রজাতির তিমি ছিল। আমরা ডিএনএ টেস্টের মাধ্যমে নিশ্চিত হয়েছিলাম। এ প্রজাতির তিমির দাঁত নেই। মুখের মধ্যে চিরুনির মতো একটি অংশ দিয়ে খাবার প্রক্রিয়াজাত করে।

তিনি বলেন, ‘তিমিটি থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। ধারণা করছি, বেশ কিছুদিন আগেই গভীর সমুদ্রে তিমিটির মৃত্যু হয়েছে। এটির শরীরে জালের বিশাল রশি পেঁচিয়ে আছে। মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মাছ ধরার বিশাল জালে আটকা পড়ে এবং গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে কিংবা অন্য কোনো কারণে তিমিটি মারা গেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, ‘বিগত কিছুদিন...