সোমবার, ১০ আগস্ট ২০২৬

ঈদগাঁওতে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার 

কায়সার হামিদ মানিক,কক্সবাজার

কক্সবাজারের ঈদগাঁও এবং সদরের চৌফলদন্ডী ইউনিয়নের মধ্যবর্তী এলাকা থেকে জাফর আলম (৩০) নামের ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

জাফর আলম ঈদগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা অটোরিকশা চালক নুরুর ছেলে বলে জানা গেছে।

বুধবার (১৯ এপ্রিল)  রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ঘোনা পাড়া অংশে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। ঈদগাঁও থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে লাশ মর্গে প্রেরন করেছেন।

স্থানীয় একটি সুত্রের বরাত দিয়ে জানা গেছে, রাত সাড়ে বারোটার দিকে ২ টি মোটরসাইকেল যোগে ৪/৫ জন যুবককে সেইদিকে যেতে দেখেছে। এর কিছুক্ষণ পর চিংড়ি ঘেরের শ্রমিকরা কাঁদা মাটিতে চাপিয়ে রাখা এক যুবকের মরদেহ দেখতে পেয়ে চিৎকার করে। তাদের শোর চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

স্থানীয়রা আরো জানান, ঘটনার আগে মোটরসাইকেল আরোহী ৪/৫ জন যুবক পার্শ্ববর্তী একটি দোকান থেকে কলা কিনে খেয়েছেন। দোকানের বিল পরিশোধ করে ঘটনাস্থলের দিকে যেতে দেখেছে তাদের। তবে তারা অপরিচিত ছিলো বলে জানায় দোকানি।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ গোলাম কবির জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্ত এবং সুরতহাল প্রতিবেদন তৈরী করে মর্গে পাঠানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, ‘বিগত কিছুদিন...