বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

আর কোন অত্যাচার হলে হাত গুটিয়ে বসে থাকবে না কেউ

রুমায় কেএনএফ এর বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানের রুমা উপজেলার মুয়ালপী পাড়ায় মারমা সম্প্রদায়ের উপর কুখ‍্যাত সন্ত্রাসী কুকিচিং বমপার্টি কর্তৃক অপহরণ,মারধর, অত‍্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সচেতন নাগরিক সমাজ।

বুধবার ( ১৯ এপ্রিল )সকালে রুমা উপজেলার,রুমা বাজার এলাকায় এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বিক্ষোভকারীরা গুরুত্বপূর্ণ সড়ক গুলোতে বিক্ষোভ মিছিল শেষে আওয়ামীলীগ দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

এসময় সমাবেশ থেকে মুয়ালপী পাড়ায় মারমা সম্প্রদায়ের উপর কুখ‍্যাত সন্ত্রাসী কুকিচিং বমপার্টি কর্তৃক অপহরণ,মারধর,অত‍্যাচারের প্রতিবাদে বক্তব্য রাখেন বিক্ষোভকারীরা।

সমাবেশে বক্তরা কেএনএফের বিরুদ্ধ কড়া সমালোচনা করে বলেছেন যদি মারমা সম্প্রদায়ের উপর আর কোন অত‍্যাচার নির্যাতনের ঘটনা ঘটে তবে মারমা সম্প্রদায় হাত গুটিয়ে বসে থাকবে না, এবং সাধারন মারমা গ্রামবাসির উদ্দেশ্যে বলেন, যদি কেএনএফের অবস্থান সম্পর্কে আপনারা জানেন তাহলে সেনাবাহিনীকে তথ‍্য দিয়ে সহযোগিতা করবেন।

মারমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সভাপতি উথোয়াইচিং মারমা এর সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রুমা উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মারমা।

বক্তব্য রাখেন রুমা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুম্রাউ মারমা,মারমা ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক ,শৈপ্রুচিং মারমা,বরথলি ইউপি চেয়ারম্যান, আতোমং মারমা,পাইন্দু ইউপি চেয়ারম্যান, উহ্লামং মারমা,রুমা সদর ইউপি চেয়ারম্যান, শৈমং মারমা,ত্রিপুরা প্রতিনিধি, মেস্তরাম ত্রিপুরা,হেতম্যান প্রতিনিধি, শৈচিংথুই হেডম‍্যান,রুমা প্রেস ক্লাব সভাপতি,শৈলাচিং মারমা।

বিক্ষোভ সমাবেশে আরো অংশগ্রহণ করেন বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় গুরু ভান্তে, ত্রিপুরা প্রতিনিধি,চাকমা প্রতিনিধি,মারমা প্রতিনিধি সহ স্থানীয় আরো তিন থেকে চার হাজার বসবাসকারী জনসাধারণ।

এছাড়াও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়া সাংবাদিক বৃন্দ।

স্বতঃস্ফূর্তভাবে উপজেলার বিভিন্ন পাড়ার মারমা জনগোষ্ঠীর নারী/পুরুষগণ আজকের বিক্ষোভ মিছিল ও সমাবেশে যোগ দিয়েছেন।

উল্লেখ্য , গত বছর থেকে এ যাবৎ ৩০ জনের অধিক নিরীহ গ্রামবাসী এবং প্রায় ১৫ জন শ্রমিক, এমনকি সাবেক সেনা কর্মকর্তা কেএনএফের অপহরণের শিকার হয়, এক সেনা কর্মকর্তাসহ কমপক্ষে ৭ গ্রামবাসীকে হত্যা করেছে কেএনএফ, প্রায় দুই ডজন গ্রামের হাজারের অধিক তঞ্চঙ্গ্যা, ত্রিপুরা, খিয়াং ও মারমা অধিবাসীদের উচ্ছেদ করেছে কুখ্যাত কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট, কেএনএফ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বুদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ নেতাদের শুভেচ্ছা বিনিময়

শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা...

রাঙ্গুনিয়ায় চলন্ত অটোরিক্সায় গাছ পড়ে চালক নিহত, আহত ৩

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কাপ্তাই সড়কের মরিয়মনগর কাটাখালী এলাকায় চলন্ত সিএনজিচালিত...

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো...

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ...

সংসদে অসুস্থ জামায়াত এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন বিরোধী...

চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী...

আরও পড়ুন

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো ফের তলিয়ে গেছে। যার ফলে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।বুধবার সকালে নগরীতে তেমন বৃষ্টি...

চট্টগ্রামে কর্ণফুলীতে দেয়াল চাপা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ আরও ৩জন আহত হয়েছে বলে জানা...

বাকলিয়ায় আবাসিক হোটেলে অসামাজিক কাজ, ১১ তরুণ-তরুণী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রমের অভিযোগে ১১ তরুণ-তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে বাকলিয়া থানাধীন রাজাখালী ইউনিপার্ক...

বোয়ালখালীতে বিদ্যুস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে মুরগীর খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রনি চৌধুরী (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের...