টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে মা-মেয়েসহ চার নারীর মৃত্যু হয়েছে।
বুধবার (১৯ এপ্রিল) ভোরে কালিহাতী উপজেলার সল্লা ইউনিয়নের মীরহামজানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ভূঞাপুর উপজেলার নিকরাইল দাস পাড়া এলাকার বাসন্তী, আরতী রানী দাস, শান্তি রানী ও শিল্পী রানী। শান্তি রানী ও শিল্পী রানী সম্পর্কে মা মেয়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনের বুকিং মাস্টার রেজাউল ইসলাম।
প্রত্যক্ষদশীরা জানান, সকাল সাড়ে ৫টার দিকে জাকাতের কাপড়ের জন্য সল্লা যাচ্ছিলেন মা-মেয়েসহ চার নারী। রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই চারজন মারা যান।
এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান বলেন, ভোরে নিহত চারজন নারী রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিল। এ সময় একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই চার নারী নিহত হন। মরদেহ উদ্ধারে পুলিশ কাজ করছে।
