রবিবার, ৯ আগস্ট ২০২৬

‘চট্টগ্রাম-৮ উপনির্বাচন নেতাকর্মীদের জন্য একটি চ্যালেঞ্জ’

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ভোটকেন্দ্রে ভোটারের উপস্থিতি নিশ্চিত করে প্রমাণ করতে হবে নির্বাচন একটি শুদ্ধতম ব্যবস্থা। আমি অন্তত সিংহভাগ ভোটারের উপস্থিতি চাই।

আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেবো। এই বার্তাটি ভোটারদের কাছে পৌঁছে দিতে হবে।

সোমবার (১৭ এপ্রিল) বিকেলে বোয়ালখালীর চরণদ্বীপ এলাকায় গণসংযোগের সময় এসব কথা বলেন।

তিনি আরও বলেন, চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচন আমাদের কাছে একটি চ্যালেঞ্জ।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই উপনির্বাচন যেন একটি মডেল হয়ে দাঁড়াতে পারে সেটাকে প্রমাণ করা আমাদের দলীয় নেতাকর্মীদের একটি রাজনৈতিক দায়বদ্ধতা।
নৌকার প্রার্থী ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ বলেন, আজ আপনাদের মাঝে হাজির হয়েছি একটি ঐতিহাসিক দিনে।

এই দিনটিতে মুজিবনগর সরকার প্রতিষ্ঠিত হয়েছিল এবং বিশ্বব্যাপী স্বাধীন বাংলাদেশ সরকারের বৈধতা অর্জিত হয়েছিল। এইদিনই আমি আহ্বনান জানাই আপনারা আমাকে আপনাদের জনপ্রতিনিধি হিসেবে রায় দিয়ে সেবা করার সুযোগ দিবেন।

এ সময় উপস্থিত ছিলেন সফর আলী, তিমির বরণ চৌধুরী, আমিনুল আমিন চৌধুরী, রেজাউল করিম রাজা, জহিরুল ইসলাম জহুর, এস এম সেলিম, আব্দুর রব, শওকত ওসমান জাহাঙ্গীর, শামীম আরা বেগম, মো. ঈসা প্রমুখ।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০...

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

আরও পড়ুন

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীলতা ও মানবিকতার সঙ্গে কাজ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের...

রোববার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী, বরণের প্রস্তুতি

সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল রোববার (৯ আগস্ট) চট্টগ্রাম সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একদিনের সফরে রোববার (৯ আগস্ট) কক্সবাজারের মহেশখালী এবং...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।তিনি বলেন, আগের অপরিকল্পিত সিদ্ধান্তের কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সংকট তৈরি...

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও ইসলামী আলোচনা সভায় অংশ নিয়েছেন। এ সময়...