শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী’র জানাজা সম্পন্ন

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবান পৌরসভার মেয়র ও বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবীর জানাজার নামায ও দাফন সম্পন্ন হয়েছে।

১৫ই এপ্রিল (শনিবার) বিকেল ৫ টায় বান্দরবান জেলা কেন্দ্রীয় ঈদ-গা মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবীর জানাজায় অংশগ্রহণ করেন বান্দরবান সেনা জোন, জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের উর্ধতন কর্মকর্তা,পৌরসভার জনপ্রতিনিধি ও জেলা আওয়ামী লীগের রাজনৈতিক নেতৃবৃন্দ।এছাড়াও জানাজার নামাজে অংশ নেন জেলার বিভিন্ন উপজেলা হতে আগত আওয়ামী লীগের নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ।

এর আগে তাকে শেষ বারের মতো জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এবং বান্দরবান পৌরসভায় শেষ শ্রদ্ধা নিবেদন করেন দলীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ।

উল্লেখ্য,আজ সকাল ৬.৪০ মিনিটে তিনি চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

তিনি দীর্ঘদিন যাবত দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। গতকাল হঠাৎ অসুস্থ হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। জানাজার নামাজের পর তাকে গোরস্থান মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়।

দীর্ঘ রাজনৈতিক জীবনে পৌর মেয়র মোঃ ইসলাম বেবী ১৯৬৮ সালে তৎকালীন বান্দরবান মহকুমার জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন,এর পর বান্দরবান জেলা যুবলীগের সভাপতি সহ একাধিক বার জেলা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক,সাধারণ সম্পাদক হিসেবে বান্দরবান জেলা আওয়ামী লীগ এর বিভিন্ন পদে আশিন ছিলেন।রাজনীতি ছাড়াও তিনি ছিলেন একজন ক্রীড়া ব্যাক্তিত্ব,তিনি বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার বর্তমান সাধারণ সম্পাদক এবং রেফারি এসোসিয়েশন এর দায়িত্ব পালন করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালী আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টে কধুরখীল মুসলিম হাইস্কুল চ্যাম্পিয়ন

চট্টগ্রামের বোয়ালখালীতে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ...

মিরসরাইয়ে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক...

চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

এবার চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন আট গুণীজন ও...

দেশে জ্বালানির মজুত ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে : প্রতিমন্ত্রী

দেশের ইতিহাসে বর্তমানে জ্বালানির মজুত সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, সহায়তা পেল ২৭৯ জন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের...

নাইক্ষ্যংছড়িতে রাতভর নিখোঁজের পর সকালে খালে মিলল মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে নিচে...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িতে রাতভর নিখোঁজের পর সকালে খালে মিলল মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে নিচে পড়ে এক উপজাতীয় যুবকের মৃত্যু হয়েছে। নিহত রেঙ্গা মার্মা (৩৮) পাইনছড়ি মার্মা পাড়ার বাসিন্দা ও...

জুরাছড়িতে নৌকাডুবি: সেনাবাহিনীর তৎপরতায়  নারীসহ ১১ জন উদ্ধার

পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলার  নারী, পুরুষ ও শিশুসহ কয়েকজন যাত্রী বহনকারী একটি অতিরিক্ত বোঝাই নৌযান হঠাৎ ডুবে যায়। ঘটনাটি প্রথমে একজন সেনাসদস্যের নজরে আসে...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...

বৈসাবির আনন্দে ভাসছে পার্বত্য জনপদ

উৎসবে মেতেছে পার্বত্য জনপদ। পাহাড়িদের প্রধানতম সামাজিক ও ধর্মীয় উৎসব বৈসাবির আনন্দে ভাসছে গোটা অঞ্চল।ফুল বিজুর পর আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) চাকমাদের মূল বিজু।...