রবিবার, ৯ আগস্ট ২০২৬

সাংগ্রাইং রি লং পোয়ে উৎসবে মেতেছে মারমা সম্প্রদায়ের তরুণ-তরুণীরা

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

পাহাড়ের মারমা সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব মাহাঃ সাইংগ্রাইং পোয়েঃ উৎসবের প্রধান আকর্ষণ রিলং পোয়ে বা মৈত্রী পানি বর্ষণ খেলা।

১৫ই এপ্রিল (শনিবার) বিকেলে জেলার রাজার মাঠে বান্দরবান ক্ষুদ্র নৃ গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট,বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও মাহাঃ সাংগ্রাইং পোয়েঃ উৎসব উদযাপন কমিটির উদ্যােগে মারমাদের ১৩৮৪ সাক্রই বিদায় ও ১৩৮৫ সাক্রই বর্ষবরন উৎসব উপলক্ষে হাজারো মানুষের অংশ গ্রহণে রিলং পোয়ে (মৈত্রী পানি বর্ষণ খেলা ) অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে।

এসময় উৎসব উদযাপন পরিষদের সভাপতি হ্লা এ মং মারমা”র সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সহ ধর্মীনি মিসেস মেহ্লা প্রু মারমা, অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শহিদুল ইসলাম, প্রেসক্লাবের সাধার সম্পাদক মিনারুল হক প্রমূখ।

প্রধান অতিথি বলেন,  বছরে একবার সাংগ্রাইং রিলংপোয়ে উৎসব পালন করা হয়। বান্দরবানে এই রিলংপোয়ে ১৯৭৫ সালে প্রথম শুরু হয়েছিল, তখন থেকেই প্রতিবছর মারমা বর্ষপঞ্জী অনুসারে পুরনো বছরকে বিদায় ও নতুন বছরকে বরন উপলক্ষে এই মৈত্রী পানি বর্ষণ খেলা প্রতি বছর অত্যন্ত জাঁকজমক পূর্ণভাবে অনুষ্ঠিত হয়।

এই সাংস্কৃতিক উৎসবে সন্ত্রাসীদের হুমকী ধূমকি, হামলা কোনমতেই কাম্য হতে পারেনা।তাই তিনি সকল জাতি বর্ণধর্ম নির্বিশেষে সকলকে সচেতন ও ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসাীদের কার্যক্রম প্রতিরোধ করার আহ্বান জানান। তিনি আরো বলেন সন্ত্রাসী কর্মাকান্ডে যারা জড়িত হবে আইনশৃংখলা বাহিনী যেনো তাদের বিরুদ্ধে দ্রুত আইনী পদক্ষেপ গ্রহণ করে।

অনুষ্টান শুরুর আগে বান্দরবান পৌর মেয়র মো. ইসলাম বেবী “র মৃত্যুতে অনুষ্ঠানস্থলে সবাই দাড়িয়ে একমিনিট নিরবতা পালন করেন।

উল্লেখ্য,  যে মারমাদের উৎসবের মূল আনুষ্ঠানিকতা ১৩ই এপ্রিল থেকে মাহাঃ সাংগ্রাইং পোয়ে উৎসব শুরু হয়েছে। ১৪এপ্রিল ছিল বৌদ্ধ মূর্তি স্নান, ১৫এপ্রিল থেকে মারমা সম্প্রদায় অধ্যূষিত গ্রাম গুলোতে সপ্তাহ ব্যাপী উৎসবমূখর পরিবেশে সাংগ্রাইং রিলং পোয়ে ( মৈত্রী পানি বর্ষন ) অনুষ্টিত হবে। যেখানা অংশগ্রহণ করেন শিশু থেকে বৃদ্ধরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...