রবিবার, ৯ আগস্ট ২০২৬

পৃথক অভিযানে সাড়ে ৩ লাখ ইয়াবা,নগদ টাকাসহ আটক ৫

কায়সার হামিদ মানিক,কক্সবাজার

কক্সবাজার ও বান্দরবানে পৃথক অভিযান চালিয়ে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা ও মাদক বিক্রির নগদ ২ লাখ ৮৩ হাজার ৬ শত টাকাসহ ২ নারী ও ৩ পুরুষকে আটক করেছে র‍্যাব-১৫।

শনিবার (১৫ এপ্রিল) দুপুরে কক্সবাজার র‍্যাব-১৫ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন অধিনায়ক লে. কর্নেল সাইফুল ইসলাম সুমন। এর আগে শুক্রবার অভিযান চালিয়ে মাদকসহ ৫ কারবারিকে আটক করা হয়।

আটক ব্যাক্তিরা হলেন- আবু হানিফ (৩৬), নূর মোহাম্মদ (৪২) আক্তার কামাল (৪৫), গোলাব জান (৫৫) ও নাসিমা আক্তার (২১)।

লে. কর্নেল সাইফুল ইসলাম সুমন বলেন, ৩টি পৃথক ঘটনায় এসব মাদক কারবারিদের ইয়াবা ও টাকাসহ আটক করা হয়।

শুক্রবার কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি করে একটি কালো রঙের কেবিন পিকআপ থেকে ৩ লাখ পিস ইয়াবা ও ২২ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় গাড়িচালক আবু হানিফকে (৩৬) আটক করা হয়।

বান্দরবান জেলার নাইক্ষ্যাংছড়ির ঘুমধুম ইউনিয়নের আজোখাইয়া এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ নূর মোহাম্মদ (৪২) ও আক্তার কামাল (৪৫) নামে দুইজনকে আটক করা হয়।

শুক্রবার রাতে কক্সবাজার সদরের খরুলিয়া ইউনিয়নের নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ২ লাখ ৬১ হাজার ৬০০ টাকাসহ আরও দুইজন নারীকে (মা ও মেয়ে) আটক করা হয়।

জব্দ করা মাদক, টাকা ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, ‘বিগত কিছুদিন...