শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

বান্দরবান পৌরসভার মেয়র ইসলাম বেবী আর নেই

বান্দরবান প্রতিনিধি।

বিদায় নিলেন বর্ষিয়ান রাজনৈতিক ব্যাক্তিত্ব বান্দরবান পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইসলাম বেবী। (“ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন”)।

আজ (১৫ এপ্রিল) শনিবার সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরন করেন। মৃত্যুকালে তার বয়স ছিলো ৬৯ বছর।

এর আগে গত ১৪ এপ্রিল বাদ জুমা শাররীক অসুস্থতার কারনে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় পৌর মেয়রকে, শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আই সি ইউ তে ভর্তি করানো হয়।

চিকিৎসাধীন অবস্থায় ১৫ এপ্রিল সকাল ৬.৩০ এর দিকে তিনি মৃত্যু বরন করেন।

তিনি পর পর দুই বার বান্দরবান পৌরসভার নির্বাচিত মেয়র এবং বান্দরবান জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে পৌর মেয়র মোঃ ইসলাম বেবী ১৯৬৮ সালে তৎকালীন বান্দরবান মহকুমার জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন, এরপর বান্দরবান জেলা যুবলীগের সভাপতি সহ একাধিক বার জেলা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, সাধারণ সম্পাদক হিসেবে বান্দরবান জেলা আওয়ামী লীগ এর বিভিন্ন পদে আশিন ছিলেন।

রাজনীতি ছাড়াও তিনি ছিলেন একজন ক্রীড়া ব্যাক্তিত্ব, তিনি বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার বর্তমান সাধারণ সম্পাদক এবং রেফারি এসোসিয়েশন এর দায়িত্ব পালন করেন।

এছাড়াও তিনি সামাজিক বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। এদিকে পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী এর প্রতি আজ বিকেল চারটায় বান্দরবান জেলা আওয়ামী লীগ এর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শেষ শ্রদ্ধা নিবেদন করবেন বান্দরবান জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

পরবর্তীতে বিকেল ৪.৩০ মিনিটে বান্দরবান পৌরসভার সম্মুখে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন পৌরসভার সর্বস্তরের কর্মকর্তা, কর্মচারী ও সর্ব সাধারণ।

বিকেল ৫ টায় বাদ আছর বান্দরবান কেন্দ্রীয় ঈদ-গাঁ মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং জানাজা পরবর্তী তাকে বান্দরবান গোরস্থান মসজিদ সংলগ্ন কবরস্থানে কবরস্থ করা হবে।

এদিকে পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী এর মৃত্যুতে শোখ জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। পৌর মেয়রের মৃত্যুতে শোকাহত পুরো বান্দরবানবাসী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

টেকনাফ মেরিন ড্রাইভে ডাম্পার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ অংশে ডাম্পার ট্রাকের ধাক্কায় ট্যুরিস্ট...

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিল বাংলাদেশ

নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি আর মোস্তাফিজের দুর্দান্ত বোলিং এর...

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ও বিরোধী দলের সমান সংখ্যক...

মীরসরাইয়ে হামলায় ছাত্রদল নেতার মৃত্যুতে সড়ক অবরোধ ও আগুন

মীরসরাইয়ে সংঘর্ষে গুরুতর আহত ছাত্রদল নেতা শাহরিয়ার আহমেদ হৃদয়...

ফটিকছড়িতে চোর সন্দেহে যুবককে গাছে বেঁধে পিটিয়ে হত্যা, আটক ৪

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় গাছের সাথে বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক...

চট্টগ্রাম ওয়াসার পাইপলাইনের খনন কাজে মাটি ধসে ২ শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন আগ্রাবাদের এক্সেস রোড এলাকায় ওয়াসার...

আরও পড়ুন

টেকনাফ মেরিন ড্রাইভে ডাম্পার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ অংশে ডাম্পার ট্রাকের ধাক্কায় ট্যুরিস্ট মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আশরাফুল ইসলাম (২১) নামে এক পর্যটক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকালে...

মীরসরাইয়ে হামলায় ছাত্রদল নেতার মৃত্যুতে সড়ক অবরোধ ও আগুন

মীরসরাইয়ে সংঘর্ষে গুরুতর আহত ছাত্রদল নেতা শাহরিয়ার আহমেদ হৃদয় (২৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর প্রায় ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

ফটিকছড়িতে চোর সন্দেহে যুবককে গাছে বেঁধে পিটিয়ে হত্যা, আটক ৪

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় গাছের সাথে বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে...

চট্টগ্রাম ওয়াসার পাইপলাইনের খনন কাজে মাটি ধসে ২ শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন আগ্রাবাদের এক্সেস রোড এলাকায় ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পের পাইপলাইন স্থাপনের কাজ করতে গিয়ে মাটি খননের সময় মাটি ধসে পড়ে দুই শ্রমিক...