রবিবার, ১৬ আগস্ট ২০২৬

বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসবে পরিণত হয়েছে: চবি উপাচার্য

চট্টগ্রাম নিউজ ডটকম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসবে পরিণত হয়েছে। চিরায়ত এ উৎসবে সকল ধর্ম-বর্ণের মানুষ উৎসবের আমেজে একাকার হয়।বাঙালির হৃদয়স্পন্দনে গাঁথা রয়েছে বৈশাখের গৌরবদীপ্ত কাব্য। পুরানো দিনের জীর্ণতা, ক্লান্তি, জঞ্জাল ও সকল অশুভ শক্তি দূর করে পহেলা বৈশাখ আসে নবতর বার্তা নিয়ে।

আজ শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত মঙ্গল শোভাযাত্রা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার এসব কথা বলেন।

চবি শিক্ষার্থী পার্থ প্রতীম মহাজন ও নাহিদ নেওয়াজের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন চবি উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে।

এছাড়া দিনব্যাপি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয় বাংলা নববর্ষ। এর মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান, আবহমান গ্রামবাংলার ঐতিহ্য বলী খেলা, বউচি খেলা ও মোরগ লড়াই ছিলো নববর্ষের অন্যতম আকর্ষণ।

দিনের শুরুতে চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের নেতৃত্বে অনুষ্ঠিত হয় মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রা শেষে চবির মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠান শেষে চবি উপাচার্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন খেলায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার কৈনপুরা এলাকায় অভিযান...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণ, শিক্ষা...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে যায় মাদককারবারিরা। এরপর গাড়ি তল্লাশী করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার,...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত পশু চিকিৎসক মেহেদী হাসান সাকিব (২৭) মারা গেছেন।রোববার (১৬...