রবিবার, ৯ আগস্ট ২০২৬

বৈশাখ উদযাপনে চট্টগ্রামে উৎসবের আমেজ

নিজস্ব প্রতিবেদক

পহেলা বৈশাখের অন্যতম অনুষঙ্গ মঙ্গল শোভাযাত্রা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউটের শিক্ষার্থীরা। এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও জেলা প্রশাসনের উদ্যোগে নগরের কয়েকটি স্থানে অনুষ্ঠিত হচ্ছে বাংলা বর্ষবরণ উৎসব।

শুক্রবার (১৪ এপ্রিল) ভোর সাড়ে ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত ডিসি হিলের মুক্তমঞ্চে বর্ষবরণের আয়োজন করে সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ। এতে ৩২টি সংগঠনের সাংস্কৃতিক আয়োজন রয়েছে।

অন্যদিকে সিআরবি শিরিষতলায় সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। একইভাবে জেলা শিল্পকলা অ্যাকাডেমি ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলছে বর্ষবরণের নানা অনুষ্ঠান।

এছাড়াও পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা আয়োজন করেছে ‘চট্টগ্রাম চারুশিল্পী সম্মিলন’। সকাল ৯টায় শোভাযাত্রাটি শুরু হয়ে নগরের চট্টেশ্বরী রোড থেকে কাজীর দেউড়ি মোড়, জামাল খান হয়ে চেরাগি চত্বর পরিক্রমণ করবে।

একইভাবে চট্টগ্রাম জেলা শিল্পকলা অ্যাকাডেমি থেকেও বর্ষবরণ উপলক্ষে সকালে শোভাযাত্রা বের হয়। এবারও শিল্পকলা একাডেমির মঙ্গল শোভাযাত্রা শুরু হয় সকাল ৯টায়।

সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ চট্টগ্রামের আহ্বায়ক আহমেদ ইকবাল হায়দার বলেন, দুই বছর বন্ধ থাকার পর গত বছর ছিল নববর্ষ বরণের উৎসব। তবে এবার রোজার কারণে সংক্ষিপ্ত পরিসরে উৎসবের প্রস্তুতি নেওয়া হয়। চট্টগ্রামের প্রায় ৩২টি সংগঠনের শিল্পীরা সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নিচ্ছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, ‘বিগত কিছুদিন...