রবিবার, ৯ আগস্ট ২০২৬

বান্দরবানে ভুয়া ডাক্তার গ্রেফতার 

মোঃ জুয়েল হোসাইন, বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে চক্ষু চিকিৎসার নামে প্রতারণার দায়ে তাফহিমুল হোসাইন এক ভুয়া চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল)বিকেলে শহরের টাইগার এলাকার রোজ ভ্যালী রিসোর্ট থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অরূপ রতন সিংহ।

গ্রেফতারকৃত তাফহিমুল ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার বরমপুর গ্রামে এরফান আলীর সন্তান

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, অভিযুক্ত তাফহিমুল দীর্ঘদিন যাবৎ বান্দরবানের বিভিন্ন এলাকায় চক্ষু ক্যাম্প পরিচালনায় করে যাচ্ছেন। প্রচারপত্রে এবং প্রেসক্রিপশন বিশেষজ্ঞ পত্র না থাকার পরেও চক্ষু বিশেষজ্ঞ নিজেকে দাবি করেন। চিকিৎসক সনদ অনুমতিবিহীন থাকার পরও চক্ষু শিবির পরিচালনায় করে যাচ্ছেন, রোগীদের কাছ থেকে অর্থ আদায় এবং যে হাসপাতালে তারা কর্মরত নয় সে সব হাসপাতালের ঠিকানা ব্যবহার করে প্রচারণা চালিয়ে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছে।

এসময় ভুয়া চক্ষু চিকিৎসক তাফহিমুল এর সনদপত্র যাচাই বাছাই করা হলে সনদপত্র ভুয়া প্রমাণিত হওয়ায় তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন বিএমডিসির ভুয়া সনদ বানিয়ে বিভিন্ন সময় চক্ষু ক্যাম্প করে টাকা আর্থসাৎ করে যাচ্ছেন বলে তিনি স্বীকার করেছেন।  অভিযান চালানোর সময় বান্দরবান সিভিল সার্জন এর প্রতিনিধি ডা: আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অরূপ রতন সিংহ জানান, অভিযোগের ভিত্তিতে এক ভুয়া চক্ষু বিশেষজ্ঞকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। সে বিএমডিসির নিবন্ধনকৃত চক্ষু বিশেষজ্ঞ পরিচয় দিয়ে দীর্ঘদিন চক্ষু ক্যাম্প করে সাধারণ রোগীদের কাছ থেকে টাকা আর্থসাৎ করে আসছে। তিনি আরও জানান,বাংলাদেশ মেডিক্যাল এবং ডেন্টাল কাউন্সিলর আইন ২০১০ এর ২৮ (৩) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় ভুয়া চিকিৎসককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, ‘বিগত কিছুদিন...