রবিবার, ৯ আগস্ট ২০২৬

এবার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ১ কোটি টাকার পণ্য দিলেন ফারাজ করিম

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বঙ্গবাজার ট্রাজেডির শুরু থেকে এ পর্যন্ত একের পর এক সাহসী ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন তরুণ রাজনীতিবিদ ও মানবিক ব্যক্তিত্ব ফারাজ করিম চৌধুরী।

ঘটনার দিন গভীর রাতে হাজারো মানুষের মাঝে সেহেরির খাবার বিতরণ, নগদ ১ কোটি টাকা অর্থ সহায়তা সহ ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা কাপড় ক্রয়ের মাধ্যমে ব্যবসায়ীদের পাশে ছিলেন তিনি।

এরই ধারাবাহিকতায় বঙ্গবাজার ট্রাজেডিতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের লক্ষ্যে প্রায় ১ কোটি টাকার পণ্যসামগ্রী প্রদান করেছেন ফারাজ করিম চৌধুরী।
১৩ এপ্রিল বৃহস্পতিবার ঢাকার গুলশানের নিজ বাসভবনে ক্ষতিগ্রস্তদের মাঝে এসব পণ্যসামগ্রী তুলে দেন তিনি।

জানা যায়, বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে একেবারে নিঃস্ব হয়ে যাওয়া ১০০ জন মানুষের মাঝে জনপ্রতি প্রায় ১ লক্ষ টাকার পণ্যসামগ্রী হস্তান্তর করেন তিনি। এসময় বিভিন্ন গণমাধ্যম কর্মী ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে কথা হলে ফারাজ করিম চৌধুরী বলেন, “বঙ্গবাজারে অগ্নিকান্ডে যে ক্ষতি হয়েছে তা বর্ণনাতীত। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে তাদের পাশে দাঁড়াচ্ছি। তাদেরকে কিভাবে পুনর্বাসন করা যায় তা নিয়ে কাজ করছি। বাংলাদেশের মানুষ আমাদের সাথে ছিল। তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।”

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, ‘বিগত কিছুদিন...