রবিবার, ৯ আগস্ট ২০২৬

রাউজানে পৃথক অভিযানে অস্ত্র-চাপাতিসহ গ্রেপ্তার ৭

রায়হান ইসলাম , রাউজান

রাউজানে পৃথক অভিযানে দেশীয় তৈরি অস্ত্র, এলজি, চাপাতি ছুরি, কিরিচসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে রাউজান থানা পুলিশ।

১২ এপ্রিল (বুধবার) দুপুরে চট্টগ্রাম আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। রাউজান থানা সূত্র মতে, গত মঙ্গলবার রাত সাড়ে ৮টায় ডাকাতির প্রস্তুতিকালে নোয়াপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের শাহজানের চৌদ্দ কলোনী থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার চারজন হলেন, নোয়াপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নিরামিশ পাড়ার শেখ আহম্মদের ছেলে মো. শেখ রাফাত (৩০), একই এলাকার ফজল কাদেরের ছেলে মেহেদী হাসান মুরাদ (২২), ৯নং ওয়ার্ডের কচুখাইন রফিক সওদাগর বাড়ির মো. বাবুলের ছেলে মো. হাসান মুরাদ (২৪) ২ নং ওয়ার্ডের আচার্য্য পাড়ার মো. মতিনের ছেলে মো. ইমরান (২৫)। এ চারজনের কাছ থেকে দেশীয় তৈরি অস্ত্র (এলজি), কার্তুজ, দুটি টিপ ছুরি, কিরিচ, চাপাতি সদৃশ লোহার তৈরি কুড়াল উদ্ধার করা হয়।

অপরদিকে সিএনজি চালিত অটোরিকশা যোগে যাওয়ার সময় তিন অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের পাহাড়তলী চুয়েট গেইট থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন, হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শার নুর খলিফার বাড়ির আশারাফ আলীর ছেলে আবদুর রহিম বাদল (২৭), একই এলাকার প্রয়াত শফিকুল ইসলামের ছেলে শাহাদাত হোসেন (২২) ও প্রয়াত খলিলুর রহমানের ছেলে মো. ইকবাল হোসেন কামাল (২৬)। তাদের কাছ থেকে একনল বিশিষ্ট বন্দুক (আগ্নেয়স্ত্র), একটি সিএনজি চালিত অটোরিকশা (চট্টগ্রাম-থ-১১-৯৪২৭) জব্দ করা হয়।

রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেবশীল বলেন, পৃথক অভিযানে একটি ডাকাত দলের অস্ত্রধারী চারসদস্য ও বিক্রির উদ্দেশ্যে অস্ত্র পাচারকালে তিনজনসহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পৃথক মামলা রুজু শেষে গ্রেপ্তার সাতজনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গভীর সমুদ্র বন্দরসহ কয়েকটি উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে কক্সবাজারের মহেশখালী...

আরও পড়ুন

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, ‘বিগত কিছুদিন...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রবিবার (৯ আগস্ট) বেলা ১১টার...