রবিবার, ৯ আগস্ট ২০২৬

কখনো এডভোকেট, কখনো ডিবি আবার কখনো ব্যবসায়ী; পুলিশের হাতে গ্রেফতার 

পটিয়া প্রতিনিধি

কখনো এডভোকেট, কখনো ডিবি কিংবা কখনো ব্যবসায়ী, বিদেশে নেয়ার প্রলোভনসহ বিভিন্ন নামীদামী প্রতিষ্ঠানের ডিম সরবরাহের কাজ পাইয়ে দেওয়াসহ বিভিন্ন কৌশলে প্রতারণা করতেন ফরহাদ উদ্দীন চৌধুরী ওরফে ফরহাদ (৩৫)। অবশেষে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। 

মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়।

এছাড়াও তার প্রতারণার শিকার হয়ে সবকিছু হারিয়ে নিস্ব হয়ে’ স্টক করে মারা গেছেন পটিয়া পৌর এলাকার একজন। অভিনব এক অঙ্গে বহু রুপ। দিনের পর দিন প্রতারণা করে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা, এমনকি দোকানদার হতে স্বর্ণ, মোটর সাইকেল, মোবাইল ফোন, ল্যাপটপ, ফার্নিচারসহ লাখ লাখ টাকার পণ্যও।

শুধু তাই নয়, প্রতারণার ফাঁদ পেতে শিক্ষিত বেকার যুবকদের চাকরি দেয়া, মধ্যপ্রাচ্যের ভিসা দেওয়া, সাধারণ ব্যবসায়ীদের দ্বিগুণ টাকার লোভ দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়াসহ জালিয়াতির আরও চমকপ্রদ তথ্য উঠে এসেছে এই প্রতিবেদকের অনুসন্ধানী প্রতিবেদনে।

এসব অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে সিএমপি পুলিশ কমিশনার, মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি), সিআইডি, পটিয়া, বোয়ালখালী, রাঙ্গুনিয়া, বাঁশখালী ও কর্ণফুলী থানায় রয়েছে কয়েক ডজনেরও বেশি অভিযোগের ফিরিস্তি। কিছু কিছু জায়গায় মামলা অভিযোগ হলেও বারংবার আইনের চোখকে ফাকিঁ দিয়ে বীরদর্পে প্রতারণা করে গেছে বলে অভিযোগ রয়েছে। প্রতারনার শিকার হওয়া বাঁশখালী উপজেলার পারভিন আক্তার ও কর্ণফুলী উপজেলার এক ভুক্তভোগীর করা মামলায় পটিয়া ছনহরা এলাকা থেকে তাকে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে গ্রেফতার করা হয় বলে জানান পটিয়া থানার ওসি প্রিটন সরকার।

ভুক্তভোগীদের অভিযোগ ও মামলার এজাহার সুত্রে জানা যায়, ২০১৭ সালের ১০ অক্টোবর রাঙ্গুনিয়া উপজেলার ১৪নং দক্ষিণ রাজানগর ইউনিয়নের ২৮জন ব্যবসায়ীকে বোকা বানিয়ে হাতিয়ে নেয় প্রায় ২৪ লক্ষ টাকা এবং ইপিজেড বন্দর এলাকা হতে ২১ (একুশ) লক্ষ টাকা, কর্ণফুলী এলাকা হতে ২(দুই) লক্ষ ৩৫ হাজার, পটিয়া পৌর এলাকার মো. জিয়ার কাছ থেকে ১৫ লক্ষ টাকা, জরিনা বেগমের কাছ ১২ লক্ষ ৮০ হাজার। এভাবে পটিয়া, আনোয়ারা, চকরিয়া, মীরসরাই উপজেলা হতে প্রতারণা করে হাতিয়ে নিয়েছে নগদ অর্থ ও মুল্যবান জিনিসপত্র। ঘটনার পর ভোক্তভোগীরা তাদের কষ্টে অর্জিত অর্থ ফেরত চাইলে নিজেকে প্রভাবশালী আওয়ামীলীগ নেতার ভাগ্নে ও দেশের এক বড় ব্যবসায়ীর ভাতিজা পরিচয়ে গুম করে ফেলারও হুমকি দেয়। এছাড়াও ভুক্তভোগীদের কাছ থেকে কৌশলে চেক নিয়ে তাদের বিরুদ্ধে উল্টো চেক প্রতারণার মামলা, অপহরণের নাটক সাজানোরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অভিনব এই প্রতারকের ফাঁদে পড়ে যারা সর্বস্ব হারিয়েছেন। তাদের কয়েকজনের নাম আমাদের প্রতিবেদকের হাতে এসেছে।

ডিম ব্যবসার কথা বলে দ্বিগুন লাভের লোভ দেখিয়ে কর্ণফুলী উপজেলার হাজী টাওয়ার মিষ্টিমূখের মালিক জাহাঙ্গীর আলম হতে ২ (দুই) লক্ষ টাকা, রাঙ্গুনিয়ার খোরশেদ তালুক গ্রামের মোহাম্মদ নুরুল আলমের পুত্র মোহাম্মদ সেলিম হতে ৬ (ছয়) লক্ষ টাকা, জালাল ফকির পাড়ার বদিউল আলমের পুত্র মোঃ নজরুল ইসলাম হতে ১ (এক) লক্ষ ৮০হাজার, কাজী পাড়া গ্রামের ইসকান্দরের পুত্র মোঃ আনাস হতে ১ (এক) লক্ষ ১০হাজার, খোরশেদ তালুক পাড়ার রুহুল আমিনের পুত্র মোঃ জামাল হতে ১ (এক) লক্ষ ৮০ হাজার, একই পাড়ার কুতুব উদ্দিনের পুত্র মোঃ সাব্বির হতে ১ (এক) লক্ষ ৫০হাজার, চরপাথরঘাটার সাম্পান চালক শুক্কুর হতে ৩৫হাজার, কাজী পাড়ার আবুল কাশের এর পুত্র মোঃ মাসুদ হতে ২ (দুই) লক্ষ টাকা হাতিয়ে নেয়। এমনকি একই প্রতারক মধ্যপ্রাচ্যের ভিসা দিবে বলে রাঙ্গুনিয়ার কোদালা স্বর্ণের দোকান মালিক অজিত মহাজনের পুত্র বিঞ্চু বনিক হতে ১ (এক) লক্ষ ৪৭ হাজার ৩২৫ টাকা, ঘাটচেক পৌর এলাকার ছাবের সওদাগরের পুত্র মোঃ ইসমাঈল হতে ৭০ হাজার, একই এলাকার মোঃ জামালের পুত্র জাহেদ হতে ৫০ হাজার, আকবর তালুকদার বাড়ির আব্দুল বারেকের পুত্র দিদার হতে ১০ হাজার, তালুক পাড়ার আহম্মেদ হোসনের পুত্র মোঃ সিরাজ হতে ২৫ হাজার, কাজী পাড়ার ফরিদুলের পুত্র আনিছ হতে ৩৫ হাজার টাকা প্রতারণাপুর্বক আতœসাৎ করে। এমনকি ব্যাংক হতে লোন পাইয়ে দেওয়ার কথা বলে কয়েকশত লোকের কাছ থেকে নগদ টাকা ও চেক নিয়ে প্রতারণার তথ্য মিলেছে।

ফরহাদ কতৃক প্রতারণার শিকার মো. জিয়া বলেন,“এই ডিম ব্যবসায়ী প্রতারকের শিকার হয়ে আমি স্বর্বশান্ত হয়ে গেছি। আমার দোকানে কর্মচারী থাকাকালীন আমার সাথে প্রতারণা করে আমার কাছ থেকে চেক নিয়ে আমাকে নিস্ব করে দিয়েছে। এমনকি অপহরণের নাটক সাজিয়ে আমাকে সে(ফরহাদ) জেল কাটিয়েছে। প্রতারণার শিকার পটিয়া পৌর এলাকার জরিনা বেগম জানান, আমার ছেলেকে ভিসা দিবে বলে ১৩ লক্ষ টাকা সে নেই। আমার ছেলেকে ভিসা না দিয়ে প্রতারণার জাল বিছিয়ে সে আমাদের নিস্ব করে দেই। তিনি কেঁদে বললেন, এই টাকা গুলোর দায় দেনা বেড়ে যাওয়ায় আমার স্বামী ২০২০ সালে স্টোক করে মারা যায়। আমি তার বিচার চাই।

এই বিষয়ে পটিয়া থানার ওসি প্রিটন সরকার জানান, গ্রেফতার হওয়া ফরহাদ উপজেলার ছনহরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড আবু তালেবের পুত্র। তার প্রতারণার গভিরতা বিশাল। তার প্রতারনায় নিস্ব হয়ে গেছে কয়েকশত মানুষ। আমরা তাকে গ্রেফতার করেছি। তাকে আদালতে পাঠাব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গভীর সমুদ্র বন্দরসহ কয়েকটি উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে কক্সবাজারের মহেশখালী...

ওমান যাওয়ার সময় ঢাকা বিমানবন্দরে বড় সাজ্জাদের ফুফাতো ভাই আটক

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মো. সাজ্জাদ আলী খান ওরফে বড়...

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০...

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

আরও পড়ুন

ওমান যাওয়ার সময় ঢাকা বিমানবন্দরে বড় সাজ্জাদের ফুফাতো ভাই আটক

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মো. সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদের ফুফাতো ভাই ও সহযোগী গোলাম সারোয়ার খানকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক...

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০ সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন।আজ শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ ও...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...