শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ঘুমধুম সীমান্তে বিজিবি প্রধানের সাথে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর শুভেচ্ছা বিনিময়

কায়সার হামিদ মানিক,কক্সবাজার

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর প্রধানের সাথে ও মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) এর শুভেচ্ছা বিনিময় হয়েছে।

মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত পরিদর্শনকালে এই শুভেচ্ছা বিনিময় হয়।

বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মো. শরীফুল ইসলাম প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার সকালে বিজিবি’র প্রধান মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান ঘুমধুম সীমান্ত পরিদর্শন করেন। পরিদর্শনকালে বিজিবি মহাপরিচালক বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে ঘুমধুম বাংলাদেশ-মিয়ানমার ফ্রেন্ডশীপ ব্রিজের নিকটে যান। ওখানে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) ২ নম্বর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ক্যাউ নাইং চো’র নেতৃত্বে অন্যান্য কর্মকর্তারা সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।

বিজিবি মহাপরিচালক আসন্ন চৈত্র সংক্রান্তি, পহেলা বৈশাখ ও বিজু উৎসব উপলক্ষে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদেরকে শুভেচ্ছা উপহার প্রদান করেন এবং তাদের সাথে ফটোসেশনে অংশগ্রহণ করেন। এসময় বিজিবির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তি বলা হয়, বিজিবি প্রধান বিভিন্ন ইউনিটের অপারেশনাল, প্রশিক্ষণ ও প্রশাসনিক কার্যক্রম পরিদর্শনের অংশ হিসেবে কক্সবাজার আসেন ১০ এপ্রিল। ২ দিনে তিনি কক্সবাজার রিজিয়নের আওতাধীন রামু সেক্টর সদর দপ্তর, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি), শাহপরীর দ্বীপ বিওপি এবং কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ ঘুমধুম বিওপি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে বিজিবি মহাপরিচালক সকল পর্যায়ের কর্মকর্তা ও অন্যান্য পদবীর সৈনিকদের সাথে কুশলাদি ও মতবিনিময় করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

টেকনাফ মেরিন ড্রাইভে ডাম্পার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ অংশে ডাম্পার ট্রাকের ধাক্কায় ট্যুরিস্ট...

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিল বাংলাদেশ

নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি আর মোস্তাফিজের দুর্দান্ত বোলিং এর...

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ও বিরোধী দলের সমান সংখ্যক...

মীরসরাইয়ে হামলায় ছাত্রদল নেতার মৃত্যুতে সড়ক অবরোধ ও আগুন

মীরসরাইয়ে সংঘর্ষে গুরুতর আহত ছাত্রদল নেতা শাহরিয়ার আহমেদ হৃদয়...

ফটিকছড়িতে চোর সন্দেহে যুবককে গাছে বেঁধে পিটিয়ে হত্যা, আটক ৪

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় গাছের সাথে বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক...

চট্টগ্রাম ওয়াসার পাইপলাইনের খনন কাজে মাটি ধসে ২ শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন আগ্রাবাদের এক্সেস রোড এলাকায় ওয়াসার...

আরও পড়ুন

সংকটে আস্থার প্রতীক হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে:  ক্যাপ্টেন সামিউল ইসলাম

বান্দরবান সেনা রিজিয়নের আয়োজনে ব্রিগেড সদর দপ্তর প্রশিক্ষণ মাঠে জেলায় বসবাসরত অসহায়, দরিদ্র ও দুঃস্থ জনগোষ্ঠীর জন্য বিশেষ মানবিক সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়েছে।আজ...

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে রেখে সারাদেশে শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬।খাগড়াছড়ি জেলা পর্যায়ে এই খেলাধুলা বাস্তবায়নের লক্ষ্যে আজ...

সংরক্ষিত নারী আসনে বিএনপির নতুন মুখ ২৮, পুরাতন ৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে ৩৬ আসনে মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেছে বিএনপি।সোমবার (২০) এপ্রিল দুপুর সোয়া ১২টায় প্রার্থীদের নাম ঘোষণা করেন...

রামগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই স্কুল

খাগড়াছড়ির রামগড়ে অগ্নিকান্ডে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় নামে একটি বেসরকারি মাধ্যমিক স্কুল সম্পূর্ণ ভস্মিভুত হয়েছে। শনিবার রাত  পৌনে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে...