রবিবার, ৯ আগস্ট ২০২৬

কাপ্তাইয়ে মোমবাতির আগুনে পুড়লো ৩ টি বসতবাড়ি 

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

রাঙামাটির কাপ্তাই উপজেলার  ভাঙ্গামূড়া গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায়  টিন ও বাঁশ দ্বারা নির্মিত ২ টি পরিবারের ৩ টি বসতবাড়ী পুড়ে যায়। 

মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল ৮ টায় ৪ নং কাপ্তাই ইউনিয়নের দুর্গম  ২ নং ও  ৩ নং ওয়ার্ডের  এলাকার এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানান ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য অংসাচিং মারমা।

তিনি আরোও  জানান, পাশাপাশি ২ নং ও ৩ নং ওয়ার্ডের বাসিন্দা গুণমোহন তনচংগ্যা ও সুজন তনচংগ্যার বসবাস করতো। গুণমোহন তনচংগ্যার পরিবারের সদস্যরা বুদ্ধ মূর্তির সামনে মোমবাতি জ্বালিয়ে পুজা দিয়ে  ঘরের বাহিরে চলে যাই। যাবার সময় ভূলে আর কেউ মোমবাতি নিভিয়ে যান নাই। যার ফলে ঐ মোমবাতি হতে সৃষ্ট অগ্নিকাণ্ডে পাশাপাশি ২ পরিবারের ৩ টি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে যায়।

৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ জানান, এলাকাটি এতই দুর্গম, নৌ পথ ছাড়া যাতায়াত করা সম্ভব না। ফলে অগ্নিকান্ডের ঘটনার পর ফায়ার সার্ভিসের পক্ষে সেইখানে গিয়ে আগুন নেভানো সম্ভব না।

অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোন ঘটনা না ঘটলেও  প্রাথমিকভাবে  ক্ষয়ক্ষতি নিরুপণ করে প্রশাসন এবং ইউনিয়ন পরিষদ হতে ক্ষতিগ্রস্থদের সহায়তা করবেন বলে ইউপি চেয়ারম্যান জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গভীর সমুদ্র বন্দরসহ কয়েকটি উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে কক্সবাজারের মহেশখালী...

ওমান যাওয়ার সময় ঢাকা বিমানবন্দরে বড় সাজ্জাদের ফুফাতো ভাই আটক

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মো. সাজ্জাদ আলী খান ওরফে বড়...

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০...

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আরও পড়ুন

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০ সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন।আজ শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ ও...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...