সোমবার, ১০ আগস্ট ২০২৬

উড়তে থাকা বার্সেলোনাকে রুখে দিল জিরোনা

ক্রীড়া ডেস্ক

চেনা আঙিনায় ম্যাচ জুড়ে রাজত্ব করল বার্সেলোনা। কিন্তু জিরোনার জমাট রক্ষণে ফাটল ধরাতে পারল না তারা। দারুণ সব সেভে গোলরক্ষক পাওলো গাজ্জানিগা হতাশ করলেন রাফিনহা, রোনালদ আরাউহো, গাভিদের। ফলে ঘরের মাঠে পয়েন্ট খোয়াতে হলো কাতালানদের।

সোমবার (১০ এপ্রিল) রাতে কাম্প ন্যূয়ে অনুষ্ঠিত লা লিগার ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।

আসরে ২৮ ম্যাচে জাভি হার্নান্দেজের শিষ্যদের এটি তৃতীয় ড্র। ২৩ জয়ের পাশাপাশি দুটি হারের স্বাদ নিয়েছে তারা। ৭২ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান লিগের পয়েন্ট তালিকার শীর্ষে। ১১ নম্বরে থাকা জিরোনার পয়েন্ট সমান ম্যাচে ৩৫।

এই ড্রয়ে আসরের বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের চেয়ে ১৩ পয়েন্ট এগিয়ে গিয়েছে বার্সেলোনা। ২৮ ম্যাচ খেলা কার্লো আনচেলত্তির শিষ্যদের পয়েন্ট ৫৯। তারা আছে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে।

ম্যাচের শুরুতে আক্রমণ পাল্টা আক্রমণে জমে উঠে ম্যাচটি। বল এই বার্সেলোনার গোলমুখে তো এই জিরোনার গোলমুখে। শুরুর দুই মিনিটেই সফরকারীরা বার্সার দুর্গে পরপর কয়েকটি হানা দেয়। এর একটু পরই অল্প সময়ের ব্যবধানে দু’বার সুযোগ আসে বার্সার পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানদোভস্কির সামনে। গাভির ক্রস থেকে প্রথম সুযোগ মিসের পর, দ্বিতীয় বার তিনি বল গোলবারের ওপর দিয়ে শূন্যে ভাসিয়ে দেন।

এরপর ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বার্সা। নবম মিনিটেও এগিয়ে যেতে পারত কাতালানরা। গোল হয়ে গেলে অবশ্য ‘কৃতিত্ব’টা পেতেন জিরোনার খেলোয়াড়েরা। জিরোনা গোলরক্ষক পাওলো গাজ্জানিগা ও ডিফেন্ডার সান্তিয়াগো বুয়েনোর ভুল বোঝাবুঝিতে গোল প্রায় হয়েই গিয়েছিল। গোলরক্ষকের অবস্থান না বুঝেই বুয়েনো ব্যাক পাস দিয়েছিলেন। গোল যখন প্রায় হয় হয়, সে সময়েই অনেকটা দৌড়ে এসে কোনোরকমে বলকে বাইরে পাঠান গাজ্জানিগা। ৩৬তম মিনিটে আরেকটি সুযোগ পায় বার্সেলোনা। দুরূহ কোণ থেকে রাফিনহার প্রচেষ্টা কর্নারের বিনিময়ে ফেরান গোলরক্ষক।

ওই কর্নার থেকে রোনালদো আরাউহোর ক্লিকে বল জালে যাচ্ছিল। এবারও দারুণভাবে ফিরিয়ে দেন গোলরক্ষক। বল গোললাইন পেরিয়ে গিয়েছে ভেবে আবেদন করে বার্সেলোনার খেলোয়াড়রা। রিপ্লে দেখে ধারাভাষ্যকারও বলছিলেন, হয়তো গোল হতে পারে। ভিএআরের সাহায্যে সেটিও নাকচ হয়ে যায়। এভাবে গোলশূন্য ড্র-য়ে বিরতির পর দ্বিতীয়ার্ধও চলতে থাকে একই তালে।

৫৫ মিনিটে বার্সাকে স্তব্ধ করে দেয়ার বেশ ভালো সুযোগ নষ্ট করে জিরোনা। আর্জেন্টিনা অনূর্ধ্ব–২৩ দলের খেলোয়াড় ভালেন্তিন কাস্তেয়ানোস আন্দ্রে টের স্টেগানকে একা পেয়েও বল বাইরে মেরে বসেন। ৭৮তম মিনিটে সুযোগ পান লেভানদোভস্কি। সার্জিও বুস্কেটসের থ্রু বল বক্সে পান তিনি। সেখানে জিরোনার ডিফেন্ডাররা তাকে রুখে দেন। এভাবে ঘরের মাঠে আরেকটি হতাশার ফল নিয়ে ফিরল বার্সা। এর আগে সম্প্রতি ঘরের মাঠে কোপা দেল রে’র কোয়ার্টারে রিয়ালের কাছে হেরে যায় ক্লাবটি। যা তাদের টুর্নামেন্ট থেকে তাদের বিদায় নিশ্চিত করে।

জিরোনার সঙ্গে ড্র-য়ে শীর্ষে থাকা লেভান্ডফস্কিদের পয়েন্ট ২৮ ম্যাচে ৭২। সমান ম্যাচে কার্লো আনচেলত্তির রিয়ালের পয়েন্ট ৫৯।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আরও পড়ুন

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। উক্ত গেমস উপলক্ষ্যে আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশ সেপাক...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ৬ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুর্ধ্ব -১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনকারী...