সোমবার, ১০ আগস্ট ২০২৬

যুক্তরাষ্ট্রে সহিংসতা, ব্যাংক কর্মকর্তাসহ নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যের লুইসভিল শহরে একটি ব্যাংকে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে কমপক্ষে ৫ জন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, হামলাকারী ইনস্টাগ্রামে লাইভে এসে অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় পুলিশ কর্মকর্তাসহ আহত হয়েছেন আরও অন্তত ৯ জন। হামলাকারীও ওই ব্যাংকের কর্মী বলে জানা গেছে।

নিহতদের বয়স ৪০ থেকে ৬৪ বছরের মধ্যে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, গুলিবিদ্ধ পুলিশ কর্মকর্তার অবস্থা সংকটাপন্ন। তিনি মাথায় আঘাত পেয়েছেন। অস্ত্রোপচারের পরও তার অবস্থা খুব একটা ভালো নয়।

ঘটনাটি ঘটে শহরের কেন্দ্রস্থলে ওল্ড ন্যাশনাল ব্যাংকে স্থানীয় সময় সোমবার ৮টা ৩০ মিনিটের দিকে। খবর পাওয়া মাত্রই তিন মিনিটের মধ্যে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। হামলাকারীকে নিষ্ক্রিয় করতে পাল্টা গুলি ছোড়ে নিরাপত্তা সদস্যরা। এতে সন্দেহভাজন হামলাকারী নিহত হয়েছেন বলে দাবি পুলিশের।

এক প্রত্যক্ষদর্শী সংবাদমাধ্যমকে জানান, তার স্ত্রী ব্যাংকের কর্মী। যখন হামলা শুরু হয় ব্যাংকের ভল্টের মধ্যে লুকিয়ে ছিলেন।

অন্যান্য প্রত্যক্ষদর্শীরা পুলিশ কর্মকর্তা এবং হামলাকারীর মধ্যে গোলাগুলি দেখে বর্ণনা করেছেন। কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার বলেন, আমার একজন ভালো বন্ধু ব্যাংকের জ্যেষ্ঠ ভাইস-প্রেসিডেন্ট টমি এলিয়টও নিহতদের মধ্যে আছেন।

সন্দেহভাজন হামলাকারীর পরিচয় পাওয়া গেছে। তার নাম কনর স্টার্জন (২৫)। পুলিশ বলেছে, এ ঘটনার সময় একটি ‘এআর-১৫’ ধরনের আধা-স্বয়ংক্রিয় রাইফেল ব্যবহার করেছিল এবং হামলাটি অনলাইনে সম্প্রচার করছিল।

এমন ঘটনায় দুঃখ প্রকাশ করে, হামলার ভিডিও তাৎক্ষণিকভাবে সরিয়ে দেওয়ার কথা জানিয়েছে ইনস্টাগ্রামের মেটা। সূত্র: বিবিসি, সিএনএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আরও পড়ুন

মাল্টিভোকাল মেমোরিতে ভিন্নমতের প্রান্তিকীকরণ এবং কুর্দি জনগোষ্ঠীর অভিজ্ঞতা

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এমন একটি জনগোষ্ঠী রয়েছে, যাদের ইতিহাস আধুনিক রাষ্ট্রব্যবস্থার চেয়েও প্রাচীন, কিন্তু রাষ্ট্রত্বের ইতিহাস প্রায় অনুপস্থিত। তারা হলো কুর্দি জনগোষ্ঠী। United Nations High...

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন দূতের বৈঠক: সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে...

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও অন্যান্য খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, এসব খাতে বিনিয়োগের মাধ্যমে একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে জাপানের আরও সক্রিয় সহযোগিতা চেয়েছেন।তিনি জাপানি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে বাংলাদেশ থেকে দক্ষ স্বাস্থ্যকর্মী, কৃষিশ্রমিক...