রবিবার, ৯ আগস্ট ২০২৬

৬ মাসের দণ্ড থেকে বাঁচতে ৭ বছর ধরে তৃতীয় লিঙ্গের ছদ্মবেশ

নয়ন শর্মা -পটিয়া প্রতিনিধি

কারাদণ্ড থেকে বাঁচতে তৃতীয় লিঙ্গের ছদ্মবেশে থেকেও শেষ রক্ষা হয়নি চট্টগ্রামের পটিয়ার লিটন চৌধুরীর (৪০)। সে উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের বুধপুরা গ্রামের রুহিনী চৌধুরীর পুত্র।

মাদকের একটি মামলায় কারাদণ্ড হওয়ার পর দীর্ঘ ৭ বছর ধরে ছদ্মবেশে চলাফেরা করতে থাকার পর রবিবার রাত ১১ টায় তাকে নগরীর পাঁচলাইশ এলাকা থেকে পটিয়া থানা পুলিশ গ্রেফতার করেছেন।

পটিয়া থানা পুলিশ জানান, উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের বুধপুরা গ্রামের রুহিনী চৌধুরীর পুত্র লিটন চৌধুরী ২০১৩ সালে গাঁজাসহ চট্টগ্রাম নগরীতে গ্রেফতার হয়। ওই ঘটনায় পাঁচলাইশ থানায় একটি মামলা হয়। আদালত তাকে দোষী সাব্যস্ত করে ৬ মাসের কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা অনাদায়ে আরো সাতদিনের কারাদণ্ড দেওয়া হয়। মামলার রায়ের পর থেকে আসামি লিটন চৌধুরী তৃতীয় লিঙ্গের ছদ্মবেশ চলাফেরা করতে থাকে। সাজাপ্রাপ্ত আসামি লিটনের গ্রেফতারি পরোয়ানা দীর্ঘদিন পটিয়া থানায় পড়ে থাকে এবং পুলিশ জানতে পারে সাজাপ্রাপ্ত আসামি তৃতীয় লিঙ্গের ছদ্মবেশে চলাফেরা করছে। রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর পাঁচলাইশ থানা এলাকায় অভিযান চালিয়ে অবশেষে তাকে গ্রেফতার করা হয়েছে।

পটিয়া থানার ওসি প্রিটন সরকার জানিয়েছেন, সাজাপ্রাপ্ত আসামি তৃতীয় লিঙ্গের ছদ্মবেশে চট্টগ্রাম নগরীতে শাড়ি, ব্লাউজ পড়ে ঘুরাফেরা করতেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দন্ডপ্রাপ্ত এ আসামিকে পটিয়া থানার উপ-পরির্দশক শহীদ বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ওমান যাওয়ার সময় ঢাকা বিমানবন্দরে বড় সাজ্জাদের ফুফাতো ভাই আটক

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মো. সাজ্জাদ আলী খান ওরফে বড়...

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০...

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

আরও পড়ুন

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...