সোমবার, ১০ আগস্ট ২০২৬

প্রবল বৃষ্টির সঙ্গে ঝড়ো বাতাস, টিনের চালে গাছ ভেঙে পড়ে নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক :

প্রবল বৃষ্টি হওয়ায় মন্দিরের সামনের এক টিনের চালের নিচে আশ্রয় নিয়েছিলেন ৪০জন। যারা সবাই ছিলেন পূণ্যার্থী। কিন্তু বৃষ্টির সাথে ঝড়ো বাতাস হওয়ায় বিশাল একটি নিম গাছ ভেঙে পড়ে টিনের চালে। মারা গেছেন ৭ জন। হাসপাতালে ভর্তি এখনও ২৯ জন।

রবিবার (৯ এপ্রিল) বিকালে এই মর্মান্তিক ঘটনা ঘটে ভারতের মহরাষ্ট্রের অকোলায় একটি মন্দিরের সামনে। জানা গিয়েছে অন্তত ৪০ জন দাঁড়িয়ে ছিলেন ওই চালের নীচে। প্রবল বর্ষণে ধসে পড়ে মাথার উপর টিনের আচ্ছাদন।

অকোলার জেলাশাসক নীমা অরোরা জানিয়েছন, ‘ওই টিনের চালের নীচে অন্তত ৪০ জন অপেক্ষা করছিলেন। দুর্ঘটনার পর তাদের মধ্যে ৩৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে ৪ জনকে মৃত ঘোষণা করা হয়। পরবর্তীতে মৃতের সংখ্যা বেড়ে হয় ৭। আকোলা জেলার পারস অঞ্চলে ওই পূণ্যার্থীরা একটি ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে সমবেত হয়েছিলেন।

এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। তিনি ট্যুইটারে তার শোকবার্তা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে এই দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান ফড়নবীশ।

দুর্ঘটনার পরেই ঘটনাস্থলে পৌঁছান জেলাশাসক এবং পুলিশ সুপার। আহতদের দ্রুত শুশ্রূষার ব্যবস্থা করা হয়। জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন আহতরা। যাদের আঘাত তুলনামূলকভাবে কম, তাদের প্রাথমিক শুশ্রূষা করা হয় বালাপুর হাসপাতালে। সূত্র: নিউজ এইটিন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আরও পড়ুন

মাল্টিভোকাল মেমোরিতে ভিন্নমতের প্রান্তিকীকরণ এবং কুর্দি জনগোষ্ঠীর অভিজ্ঞতা

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এমন একটি জনগোষ্ঠী রয়েছে, যাদের ইতিহাস আধুনিক রাষ্ট্রব্যবস্থার চেয়েও প্রাচীন, কিন্তু রাষ্ট্রত্বের ইতিহাস প্রায় অনুপস্থিত। তারা হলো কুর্দি জনগোষ্ঠী। United Nations High...

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন দূতের বৈঠক: সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে...

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও অন্যান্য খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, এসব খাতে বিনিয়োগের মাধ্যমে একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে জাপানের আরও সক্রিয় সহযোগিতা চেয়েছেন।তিনি জাপানি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে বাংলাদেশ থেকে দক্ষ স্বাস্থ্যকর্মী, কৃষিশ্রমিক...