রবিবার, ৯ আগস্ট ২০২৬

মাইলফলক ছুঁয়ে পিএসজিকে জয়ে ফেরালেন মেসি

ক্রীড়া ডেস্ক

নিজ ভক্তদের কাছে দুয়ো শোনার এক সপ্তাহ পর শনিবার গোল করলেন ও করালেন লিওনেল মেসি। তাতে নিসকে ২-০ গোলে হারিয়ে লিগ ওয়ানে ফের ৬ পয়েন্টে লিড নিলো পিএসজি। দুই হারের পর জয়ে ফিরলো ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

৩০ ম্যাচ খেলে পিএসজির পয়েন্ট ৬৯। সমান খেলে দ্বিতীয় স্থানে লেন্স (৬৩)।

গত সপ্তাহে লিওঁর বিপক্ষে ঘরের মাঠে হেরে যায় পিএসজি। ওই ম্যাচে স্বাগতিক ভক্তরা মেসিকে দুয়ো দেয়। ঘরের দর্শকদের সামনে এমন আচরণের কারণে আর্জেন্টাইন ফরোয়ার্ডের প্যারিস ছাড়ার গুঞ্জন আরও জোরালো হয়।

তবে সেসব একপাশে সরিয়ে রেখে মেসি জ্বলে উঠলেন স্বমহিমায়। গোল ও অ্যাসিস্টে অনন্য এক মাইলফলক ছুঁয়েছেন মেসি। ক্লাব ক্যারিয়ারে এক হাজার গোলে অবদান ৩৫ বছর বয়সী ফরোয়ার্ডের।

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা ২৬তম মিনিটে নুনো মেন্দেসের ক্রস থেকে গোলমুখ খোলেন। ইউরোপে ৭০২তম ক্লাব গোলে প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোকে (৭০১) পেছনে ফেলেন তিনি। তারপর ৭৬তম মিনিটে বাঁপ্রান্তের কর্নার থেকে মেসির উড়িয়ে মারা বল হেড করে জালে জড়ান অভিজ্ঞ ডিফেন্ডার সার্জিও রামোস। তাতে এক হাজারতম গোলে নিজের সম্পৃক্ততা নিশ্চিত করেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী।

সব মিলিয়ে ১৪ ম্যাচ অজেয় থেকে পিএসজিকে স্বাগত জানায় নিস। প্রথমার্ধে সমতা ফেরানোর বেশ কাছে ছিল তারা। কিন্তু নিকোলাস পেপে ও তেরেম মফির প্রচেষ্টা ব্যর্থ করেন স্বাগতিক গোলকিপার জিয়ানলুইজি দোনারুম্মা।

অভিজ্ঞ ডিফেন্ডার দান্তের শট ক্রসবারের নিচে লেগে ফিরে এসেছিল। ৫১তম মিনিটের ওই শট গোললাইন অতিক্রম করেছিল। কিন্তু রেফারি জেরেমি পিগনার্ড গোললাইন প্রযুক্তির সংকেত পাননি। যদিও ভিডিও রিপ্লেতে গোল হতে দেখা গেছে।

এই বছর ৮ ম্যাচ হারা পিএসজিকে চাপে রাখে নিস। দোনারুম্মা রক্ষাকর্তা হন, পেপে ও ইউসুফ দাইশিমিয়েকে রুখে দেন। সুযোগ নষ্টের ম্যাচে স্বাগতিকরা ক্রসবারে আঘাত করে।

গত মৌসুমে যে ক্লাবের কোচ ছিলেন ক্রিস্টোফার গালটিয়ের, সেখানে তার ফেরাটা সুখের হয়নি। পিএসজি কোচের বিরুদ্ধে নিস ভক্ত-সমর্থকরা অপমানজনক স্লোগান দেয় এবং তাকে নিয়ে অসম্মানজনক ব্যানার প্রদর্শন করে।

অবশ্য শেষ বাঁশি বাজার পর অপমান করা ভক্তদের সামনে দাঁড়ান গালটিয়ের এবং বিদ্রূপের সঙ্গে থাম্বস আপ দেখান। তাতে দর্শকরা রাগে আরও ফেঁটে পড়ে। পিএসজি স্পোর্টিং ডিরেক্টর লুইস কাম্পোস দ্রুত বিষণ্ন গালটিয়েরকে মাঠ ছাড়তে বলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। উক্ত গেমস উপলক্ষ্যে আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশ সেপাক...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ৬ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুর্ধ্ব -১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনকারী...