রবিবার, ৩ মে ২০২৬

সীতাকুণ্ডে ট্রাক উল্টে পথচারী বাবা-ছেলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

সীতাকুণ্ডে তরমুজবাহী ট্রাক পিছন থেকে অপর একটি পিকআপ ভ্যানকে ধাক্কা দিলে উল্টে গিয়ে পথচারী বাবা ছেলের মৃত্যুর ঘটনা ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

শনিবার রাত সাড়ে নয়টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বড়দারোগার হাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন ওয়াহেদপুর ইউনিয়নের বড় কলমদর ডাকঘর এলাকার মো. মদিন উল্লাহ’র ছেলে সেলিম উদ্দিন (৪০) ও তার ছেলে মো. মিনহাজ। তবে তৎক্ষনাৎ আহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিরা হাইওয়ে পুলিশের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা মো. শাহাদাত হোসেন।

তিনি বলেন, ‘বড় দারোগার হাট এলাকায় সড়কের কাজ চলায় মহাসড়কের চট্টগ্রামমুখী লেইনে একটি পিক-আপ ভ্যান দাড়িয়ে ছিল। পেছন থেকে আসা একটি তরমুজবাহী ট্রাক ওই পিক-আপ ভ্যানকে ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে তরমুজ চাপা পড়ে পথচারী বাবা ছেলের মৃত্যু হয়েছে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ব্যাংকের ৪৭ কোটি টাকা আত্মসাৎ, ব্যবসায়ীর ১১ বছর কারাদণ্ড

চট্টগ্রাম নগরীর এবি ব্যাংক লিমিটেডের জুবিলি রোড শাখা থেকে...

শাহ আমানতে ২৭ লাখ টাকার সিগারেট জব্দ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ২৭ লাখ টাকার ১৩৪৫...

সরকার রাজনৈতিক পরিচয়ে বৈষম্য চায় না: প্রধানমন্ত্রী

সরকার রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে বৈষম্য করতে চায় না বলে...

মোবাইল কোর্ট জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিদ্যুৎ সাশ্রয়ে একগুচ্ছ নির্দেশনা দিয়েছে সরকার, যার মধ্যে রয়েছে...

সিন্ডিকেট-দুর্নীতির বিরুদ্ধে ডিসিদের কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ, ভেজাল রোধ, সিন্ডিকেট ভাঙতে, দুর্নীতি দমন...

সিলেট-ঢাকা মহাসড়কে পিকআপ-ট্রাকের সংঘর্ষে ৭ নির্মাণ শ্রমিক নিহত

সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমায় পিকআপ ভ্যান ও ট্রাকের মুখোমুখি...

আরও পড়ুন

চট্টগ্রামে ব্যাংকের ৪৭ কোটি টাকা আত্মসাৎ, ব্যবসায়ীর ১১ বছর কারাদণ্ড

চট্টগ্রাম নগরীর এবি ব্যাংক লিমিটেডের জুবিলি রোড শাখা থেকে ৪৭ কোটি ৪৯ লাখ ৭৩ হাজার ৮৮৫ টাকা অর্থ আত্মসাতের মামলায় গিয়াস উদ্দিন ওরফে কুসুম...

শাহ আমানতে ২৭ লাখ টাকার সিগারেট জব্দ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ২৭ লাখ টাকার ১৩৪৫ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে।শনিবার (২ মে) রাত ১১টায় বিমানবন্দর এনএসআই, ডিজিএফআই টিমের নেতৃত্বে বিমানবন্দর...

মোবাইল কোর্ট জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিদ্যুৎ সাশ্রয়ে একগুচ্ছ নির্দেশনা দিয়েছে সরকার, যার মধ্যে রয়েছে সন্ধ্যা ৭টার পর মার্কেট বন্ধ রাখা। সঠিক সময়ে মার্কেট বন্ধ করা হয় কি না তা...

সিলেট-ঢাকা মহাসড়কে পিকআপ-ট্রাকের সংঘর্ষে ৭ নির্মাণ শ্রমিক নিহত

সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমায় পিকআপ ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৭ নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। আজ রবিবার (৩ মে) ভোর ৬টার দিকে মহাসড়কের দক্ষিণ...