আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র ঢাকা টেস্টে সিরিজে ৭ উইকেটে জয় তুলে নিয়েছে বাংলাদেশ।
শুক্রবার চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে এই ফরম্যাটের সাবেক দুই অধিনায়ক মমিনুল হক ও অভিজ্ঞ মুশফিকুর রহিমের ব্যাটে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকানো মুশফিকুর রহিম দ্বিতীয় ইনিংসের ফিফটি করেন। মুশিফিকের অপরাজিত ৫১ রানের ইনিংসে ছিল। এছাড়া মমিনুল হকের ব্যাট থেকে আসে ২০ রান।
এর আগে জয়ের জন্য ১৩৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনার লিটন কুমার দাস ২৩, নাজমুল হোসেন ৪ এবং আরেক ওপেনার তামিম ইকবাল ৩১ রানের সাজঘরে ফেরেন।
সংক্ষিপ্ত স্কোর:
আয়ারল্যান্ড ১ম ইনিংস: ২১৪
বাংলাদেশ ১ম ইনিংস: ৩৬৯
আয়ারল্যান্ড ২য় ইনিংস: (আগের দিন ২৮৬/৮) ১১৬ ওভারে ২৯২ (ম্যাকব্রাইন ৭২, হিউম ১৪* হোয়াইট ০; সাকিব ১৩-৪-২৬-২, তাইজুল ৪২-১৬-৯০-৪, মিরাজ ৩০-৮-৫৮-০, ইবাদত ১৫-৩-৩৭-১, শরিফুল ৮-১-৩৫-১, খালেদ ৭-২-৩৮-০)।
বাংলাদেশ ২য় ইনিংস: ২৭.১ ওভারে ১৩৮/৩ (লক্ষ্য ১৩৮)।
ফলাফল: সাত উইকেটে জয়ী বাংলাদেশ।
