রবিবার, ৯ আগস্ট ২০২৬

টেকনাফে অর্ধগলিত মরদেহ উদ্ধার

কায়সার হামিদ মানিক,কক্সবাজার

কক্সবাজারের টেকনাফের একটি হ্যাচারি থেকে মো. গোলাম আকবর ওরফে রবু নামের একজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকালে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়া মেরিন ড্রাইভসংলগ্ন আল-মনসুর হ্যাচারির অফিস থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

টেকনাফ থানার পরিদর্শক মো. নাসির উদ্দিন মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মো. গোলাম আকবর ওরফে রবু চাঁপাইনবাবগঞ্জের রানীহাটি ইউনিয়নের চক আলমপুর গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে। তিনি পরিবার নিয়ে টেকনাফ পৌরসভার ডেইলপাড়ায় বসবাস করেন।

পুলিশ কর্মকর্তা মো. নাসির উদ্দিন মজুমদার জানিয়েছেন, আল-মনসুর হ্যাচারির মালিক রবুর চাচা আল-মনসুর। হ্যাচারি প্রতিষ্ঠার পর থেকে তিনি ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। কিন্তু ১০ বছর ধরে হ্যাচারিতে চিংড়ি উৎপাদন বন্ধ। এরপরও নিয়মিত তিনি আসা-যাওয়া করতেন। মাঝে মাঝে অফিস কক্ষে রাত্রিযাপন করতেন। দুই-তিন দিন ধরে তার কোনো খোঁজ না পেয়ে পরিবারের লোকজন পুলিশকে জানায়। বৃহস্পতিবার বিকালে পুলিশ হ্যাচারির অফিস কক্ষের দরজা ভেঙে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

নাসির উদ্দিন মজুমদার বলেন, ’মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০...

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

আরও পড়ুন

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০ সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন।আজ শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ ও...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...