চট্টগ্রামের আনোয়ারা উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ৫ এপ্রিল) আনোয়ারা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সমিতির সভাপতি কে,এম,ছরোয়ার হোছাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ আনোয়ারুল কাদের ।
সমিতির সাধারণ সম্পাদক রতন কান্তি শীল এর সন্ঞালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার রন্জন ভট্টাচার্য্য,সানাউল্লাহ কাউছার, বিটন চন্দ্র দেব,এসো শিখি প্রকল্পের রাসেল মিয়া, রুপালি ব্যাংকের ম্যানেজার মোঃ সালাউদ্দীন ও আনোয়ারা সাংবাদিক সমিতির সভাপতি রুপন দত্ত। স্বাগত বক্তব্য রাখেন ইফতার ও দোয়া মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক জনাব আবুল মনসুর।
