সাদা পোশাকে নিজের দশম সেঞ্চুরি পূর্ণ করলেন মুশফিকুর রহিম। শুধু মাত্র দুই হাত উঁচু করে সাদামাটা উচ্ছ্বাস, তেমন কোনো উদযাপন নয় মনে হয় তেমন কিছুই হয়নি। টেস্টে দেশের হয়ে সর্বোচ্চ রান করা মুশিফিক দিনের শুরু থেকেই ব্যাটে বেশ দৃঢ়তা দেখিয়েছেন। তার প্রতিদানও পেলেন একদমই ঠিকঠাক। ১৩৫ বল খেলেই দশম সেঞ্চুরির দেখা পেয়ে যান এই ব্যাটার ।
২০২২ সালের ১৫ মে নবম সেঞ্চুরির দেখা পেয়েছিলেন মিস্টার ডিফেন্ডেবল শ্রীলঙ্কার বিপক্ষে। মিরপুরে অনুষ্ঠিত সেই ম্যাচে মুশি করেছিলেন ১৭৫ রান। দশম সেঞ্চুরি পেতে তাকে অপেক্ষা করতে হয়েছে এক বছর। তবে এর মধ্যে টাইগারদের খুব বেশি টেস্ট ম্যাচ খেলার সুযোগ হয়নি।
১৩ চার ও এক ছক্কায় পেয়েছেন এই সেঞ্চুরি। বাংলাদেশের হয়ে তারচেয়ে বেশি সেঞ্চুরি আছে কেবল মাত্র মুমিনুল হকের (১১)। তামিম ইকবাল শতরানের দেখা পেয়েছেন দশবার। এখন তার সঙ্গে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরি মিস্টার ডিফেন্ডেবলের।
