বুধবার, ৫ আগস্ট ২০২৬

পুড়ে ছারখার বঙ্গবাজার, আগুন নিভছেই না

নিজস্ব প্রতিবেদক

ভোর ৬টা থেকে আগুন জ্বলছে বঙ্গবাজারে। বেলা ১২টায়ও আগুন নিয়ন্ত্রণে আসেনি। প্রবল বাতাস ও পানি সংকটে বিঘ্নিত হচ্ছে আগুন নেভানোর কাজ। ছয় ঘণ্টায় পুড়ে ছাই হয়ে গেছে বঙ্গবাজারের বেশিরভাগ দোকান। যদিও ফায়ার সার্ভিস বলছে, আগুন নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।

ব্যবসায়ীদের অভিযোগ, ফায়ার সার্ভিসের কাজে ধীরগতি এবং সঠিক সময়ে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় পুড়ে গেছে তাদের ব্যবসা প্রতিষ্ঠান। ক্ষুব্ধ ব্যবসায়ীরা ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয়ে ইট পাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালান।

আলামিন নামের একজন ব্যবসায়ী বলেন, চোখের সামনে দেখলাম, দেখছি এখনও, সব কিছুই পুড়ে যাচ্ছে। কিছুই করতে পারিনি। আর কিছু বলার নাই।

বঙ্গবাজারের আরেক ব্যবসায়ী মুজাহিদ প্রশ্ন রাখেন, তাহলে কি সব পুড়ে ছারখার হওয়ার আগে ফায়ার সার্ভিস আগুন নেভাতে পারবে না?

বঙ্গবাজার মার্কেট, ইসলামিয়া মার্কেট, বঙ্গ ১০ কোটি মার্কেট, আদর্শ মার্কেট- এই চারটি মার্কেট এক জায়গায় হওয়ায় মূলত সবগুলোকেই লোকজন বঙ্গবাজার মার্কেট হিসেবে ডেকে থাকেন। এই চারটি মার্কেটে প্রায় তিন হাজার দোকান রয়েছে। এছাড়া রাস্তার উল্টো পাশে এনেক্সকো ও বঙ্গো হোমিও মার্কেটেও আগুন ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে।

বেলা ১১টার দিকে দেখা যায়, ধোঁয়ার মধ্যেই ঝুঁকি নিয়ে বঙ্গ মার্কেটে দোকানগুলোতে ঢুকছেন কর্মচারীরা। মালামাল বের করে আনছেন তারা। অনেকে মালামাল এনে রাস্তায় রাখছেন।

আগুন নিয়ন্ত্রণে এরই মধ্যে ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিজিবির সদস্যরা। এছাড়া ট্রাফিক ম্যানেজমেন্ট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে কাজ করছে পুলিশ এবং র‌্যাব সদস্য।

উৎসুক জনতা ঠেকাতে ও নিরাপত্তা বজায় রাখতে বঙ্গবাজার ও আশপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

পুলিশ সদর দফতরের এআইজি মিডিয়া মনজুর রহমান বলেন, বঙ্গবাজারে আগুনের ঘটনায় উৎসুক জনতা যাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে পুলিশ সদস্যরা কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে আসার পরেও পরবর্তী সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন থাকবে পুলিশ সদস্যরা।

এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় র‌্যাবের ঢাকার চারটি ব্যাটালিয়ন এবং নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন আইশৃঙ্খলা পরিস্থিতি ও ট্রাফিক ম্যানেজমেন্ট ঠিক রাখতে কাজ করছে। র‌্যাবের আইন ও গনমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে র‌্যাবের ঢাকার সব ব্যাটালিয়ন ও নারায়ণগঞ্জ থেকে ১৮টি টহল দল ও সাদা পোশাকে ছয়টি দল ঘটনাস্থলে কাজ করছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ১৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী, স্ত্রী...