রবিবার, ৯ আগস্ট ২০২৬

অগ্নিকাণ্ডের মধ্যেই ফায়ার সার্ভিসের হেডকোয়ার্টারে ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের মধ্যেই ফায়ার সার্ভিসের হেডকোয়ার্টারে বিক্ষুব্ধ জনতা ভাঙচুর করেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের দুই কর্মী আহত হয়েছেন।

আহতরা হলেন, ফায়ার মিডিয়ার রবিউল ইসলাম অন্তর ও ফায়ার ফাইটার আতিকুর রহমান। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রায় ৪ ঘণ্টাব্যাপী চলা আগুন ছড়িয়ে পড়েছে পুরো মার্কেটজুড়ে। এতে ইতোমধ্যে ছাই হয়ে গেছে বঙ্গবাজার মার্কেটের টিনশেডের অংশটি। নতুন করে আগুন ছড়িয়ে পড়েছে পাশের আরেকটি মার্কেটেও। এছাড়া মার্কেট সংলগ্ন চারটি ভবনেও আগুন ছড়িয়েছে।

জানা গেছে, ভয়াবহ এই আগুন নিয়ন্ত্রণে ঢাকার সবগুলো ফায়ার ইউনিটকে ঘটনাস্থলে ডাকা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে হেলিকপ্টার থেকেও পানি ছিটানো হচ্ছে।

ফায়ার সার্ভিস জানায়, তারা অগ্নিকাণ্ডের সংবাদ পেয়েছেন মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটের দিকে এবং ঘটনাস্থলে প্রথম ইউনিট পৌঁছায় ৬টা ১২ মিনিটে।

প্রসঙ্গত, বঙ্গবাজারে আদর্শ হকার্স মার্কেট, মহানগরী ও বঙ্গ গুলিস্তান নামে তিনটি অংশ রয়েছে। রাজধানীর ব্যস্ততম এ মার্কেটে সব বয়সী নারী-পুরুষের সব রকমের পোশাক পাওয়া যায়। বঙ্গবাজারের ২১ হাজার ২৫০ বর্গফুট জায়গায় ছোট-বড় অন্তত ৪ হাজার দোকান রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ওমান যাওয়ার সময় ঢাকা বিমানবন্দরে বড় সাজ্জাদের ফুফাতো ভাই আটক

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মো. সাজ্জাদ আলী খান ওরফে বড়...

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০...

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

আরও পড়ুন

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।তিনি বলেন, আগের অপরিকল্পিত সিদ্ধান্তের কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সংকট তৈরি...

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী, অভিভাবক সমাবেশ-২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি...