রবিবার, ৯ আগস্ট ২০২৬

সাতকানিয়ায় পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার

সাতকানিয়া প্রতিনিধি

সাতকানিয়ায় বিরোধপূর্ণ জায়গায় রাতের আঁধারে নবনির্মিত বাড়ির ছাদ কাটতে গিয়ে বাড়ির মালিকসহ ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় বাড়ির দোতলা ভবন থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরী লম্বা বন্ধুক উদ্ধার করে পুলিশ। 

গত রবিবার (২ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ৪নং ওয়ার্ড গোলাইর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতদের স্বজনদের দাবী, তাঁরা ওই বাড়িতে রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিল।

পুলিশ বলছে, রাতের আধারে ক্ষতি সাধন ও ভাংচুরের কারণে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ৪নং ওয়ার্ড গোলাইর পাড়ার মৃত আবদুল মোনাফের ছেলে বাড়ির মালিক আনোয়ার হোসেন, একই ইউনিয়নের ৬নং ওয়ার্ড মধ্য কাঞ্চনা এলাকার মো. আলমগীরের ছেলে মো. সাব্বির, নেয়ামত আলীর ছেলে আবদুর রহমান, মো. শাহজাহানের ছেলে মো. শাহেদ, মো. মামুনের ছেলে হারুনুর রশিদ এবং আলী আহমদের ছেলে মো. মিনহাজ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাঞ্চনা ইউনিয়নের ৪নং ওয়ার্ড গোলাইর পাড়া এলাকার দুবাই প্রবাসী আনোয়ার হোসেন ও বাড়ির পার্শ্ববর্তী আবুল হোসেনের সাথে বাড়ির সীমানা নিয়ে প্রায় ৪ বছর ধরে বিরোধ চলে আসছিল। কয়েকদিন আগে আবুল হোসেন বাড়ির ছাদ ঢালাই করলে ছাদের কিছু অংশ আনোয়ারের বাড়ির সীমানায় ঢুকে। এ বিষয় নিয়ে কয়েকদিন ধরে উভয়ের মধ্যে মনোমালিন্য চলে আসছিল। এর আগে বিষয়টি নিয়ে বেশ কয়েকবার সালিশী বৈঠক হলেও মীমাংসা হয়নি। গত রবিবার রাতে আনোয়ার আবুল হোসেনের ছাদের বর্ধিত অংশ কাটার জন্য মিস্ত্রি নিয়ে আসে। মাগরিবের পর মিস্ত্রিরা মেশিন দিয়ে ছাদ কাটা শুরু করলে আবুল হোসেনের লোকজন ডাকাত ডাকাত বলে চিৎকার দিলে এলাকার লোকজন এসে তাদের (মিস্ত্রি) ঘিরে আনোয়ারের ঘরে তালাবদ্ধ করে রাখে। পরে পুলিশ এসে তাদের আটক অবস্থা থেকে থানায় নিয়ে যায়। এ সময় আনোয়ারের বাড়ির দোতলা ভবন থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরী লম্বা বন্দুক উদ্ধার করে পুলিশ।

এ ব্যাপারে গ্রেপ্তারকৃত আবদুর রহমানের চাচা নেয়ামত আলী ও সাব্বিরের চাচা সাইফুল ইসলাম বলেন, তাঁরা আনোয়ারের বাড়িতে রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিল। আনোয়ারের সাথে বাড়ির পার্শ্ববর্তী লোকদের মধ্যে বিরোধের কথা তারা জানত না।

স্থানীয় ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ফরহাদ বলেন, আনোয়ার মিস্ত্রিদের এনেছিল আবুল হোসেনের বাড়ির ছাদ কাটার জন্য। ছাদ কাটার শব্দ পেয়ে আবুল হোসেনের লোকজন ডাকাত ডাকাত চিৎকার করলে এলাকার লোকজন সহ এসে তাদের আটক করতে গেলে তারা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। পরে তাদের আনোয়ারের ঘরেই আটকে রাখা হয়। পুলিশ এসে তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। আনোয়ারের ঘর তল্লাশি চালিয়ে বাড়ির দোতলা থেকে একটি অস্ত্র উদ্ধার করে পুলিশ।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় ক্ষতি সাধন ও ভাংচুরের মামলা হয়েছে। পরিত্যক্ত অবস্থায় উদ্ধারকৃত অস্ত্রটি কার বা কারা নিয়ে এসেছে সে বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। গ্রেপ্তারকৃতদের আজ (সোমবার) সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। তবে গুলি ছোড়ার বিষয়টি ওসি অস্বীকার করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০...

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

আরও পড়ুন

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০ সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন।আজ শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ ও...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...