বুধবার, ৫ আগস্ট ২০২৬

জনগণের জন্য কাজ করার আকাঙ্খাই আ.লীগকে সব সময় উজ্জীবিত রাখে: ডেপুটি স্পিকার

চট্টগ্রাম নিউজ ডটকম

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো: শামসুল হক টুকু বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন, শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব ও জনগণের জন্য কাজ করার আকাঙ্খাই আওয়ামী লীগকে সব সময় উজ্জীবিত রাখে।

এই দলের নেতা-কর্মীদের জনগণের প্রতি অনেক দায়-দায়িত্ব আছে উল্লেখ করে তিনি বলেন, ‘জনগণের যে কোন বিপদে-আপদে পাশে দাঁড়ানোই আমাদের মহান নেতার শিক্ষা। কারণ,আমরা রাজনীতি করি জনগণের জন্য।’

ডেপুটি স্পিকার আজ সোমবার পাবনার সাঁথিয়া উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের মাধপুর বাজার রোডের পিএসসি গার্ডার ব্রিজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

শামসুল হক টুকু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরো পরিবারকে হারিয়েও ভেঙ্গে পড়েননি। তিনি (শেখ হাসিনা) জনগণের জন্য নিরন্তর উন্নয়ন করে যাচ্ছেন।

প্রধানমন্ত্রী চান প্রতিটি গৃহহীন মানুষকে গৃহ দিতে, শতভাগ শিক্ষিতের জাতি গড়তে ও প্রতিটি ঘরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে এবং জাতির এসব লক্ষ্য বাস্তবায়নে তিনি নিরলস কাজ করে যাচ্ছেন।

শেখ হাসিনা জনগণের জন্য উন্নয়ন করার মানসিক শক্তি পান তাঁর পিতার আদর্শ থেকে। জনগণের চাহিদা-পূরণই দেশের উন্নয়নের ক্ষেত্রে তাঁর প্রেরণার উৎস।

ডেপুটি স্পিকার বলেন, উত্তরাঞ্চলে এখন মঙ্গা নেই, এক সময় এ এলাকার মানুষ খাবার পেত না। তখন এই এলাকার মানুষের প্রত্যাশা ছিল তারা যেন দু’বেলা ডালভাত খেতে পারে।

শুধু খাবারের অভাব নয় এক সময় এই এলাকার মানুষের জীবনের নিরাপত্তাও ছিল না। জঙ্গিরা মানুষকে পাশবিক নির্যাতন করে হত্যা করতো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনগণ এখন খেতে পারছে, তাঁদের জীবনের নিরাপত্তা আছে এবং মানুষ নির্বিঘেœ চলাচল করতে পারছে।

ভুলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো: শামসুল আলমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুদ হোসেন, সাঁথিয়া আওয়ামী লীগের সভাপতি মো: হাসান আলী খান, ভাইস চেয়ারম্যান মো: সোহেল রানা খোকনসহ স্থানীয় নির্বাচিত প্রতিনিধিবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও ডেপুটি স্পিকার সোমবার সকালে রামচন্দ্রপুর হাপানিয়া দাখিল মাদ্রাসার চারতলা ভিত বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে আন্দোলন হয়েছিল তা সম্পূর্ণভাবে ছিল জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে।...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...