রবিবার, ৯ আগস্ট ২০২৬

রাহুলের ২ বছরের সাজা স্থগিত করেছে গুজরাটের আদালত

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী ফৌজদারি মানহানির মামলায় জামিন পেয়েছেন। বিচারক পরবর্তী শুনানির দিন ঠিক করেছেন ১৩ এপ্রিল। পাশাপাশি রাহুলের ২ বছরের সাজা স্থগিত করেছে আদালত।

২০১৯ সালের একটি নির্বাচনি সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপাধি সম্পর্কে মন্তব্য করার জন্য গুজরাট রাজ্যের একটি আদালত তাকে দুই বছরের কারাদণ্ড দেয়। কংগ্রেস নেতাকেও পরে বিধায়ক হিসেবে অযোগ্য ঘোষণা করা হয়।

বিরোধী নেতারা শাসক ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুললেও বিজেপি তা অস্বীকার করে জানায়, মামলায় যথাযথ বিচারিক প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।

সাজা স্থগিত না হওয়া পর্যন্ত বা মামলায় খালাস না পাওয়া পর্যন্ত রাহুল জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না।

বিবিসির খবরে বলা হয়, সোমবার বিকেলে বোন প্রিয়াঙ্কা গান্ধী ও অন্যান্য শীর্ষ কংগ্রেস নেতাদের সঙ্গে নিয়ে সুরাত শহরের আদালতে হাজির হন রাহুল। তার আসাকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে ভিড় জমায় কংগ্রেস নেতা-কর্মীরা। তাদের অনেকের হাতে ও টি-শার্টে ‘গণতন্ত্র বাঁচাও’ লেখা।

পুলিশের এক সিনিয়র কর্মকর্তা বলেন, ‘পরিস্থিতি বিবেচনায় সুরাটে বিপুল পুলিশ মোতায়েন করা হয়েছে।’

সূত্র: বিবিসি, এনডিটিভি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ওমান যাওয়ার সময় ঢাকা বিমানবন্দরে বড় সাজ্জাদের ফুফাতো ভাই আটক

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মো. সাজ্জাদ আলী খান ওরফে বড়...

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০...

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন দূতের বৈঠক: সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে...

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও অন্যান্য খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, এসব খাতে বিনিয়োগের মাধ্যমে একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে জাপানের আরও সক্রিয় সহযোগিতা চেয়েছেন।তিনি জাপানি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে বাংলাদেশ থেকে দক্ষ স্বাস্থ্যকর্মী, কৃষিশ্রমিক...

ফাইনাল হারের পর প্রথম বার্তায় মেসি: ‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

বিশ্বকাপ শিরোপা ধরে রাখার স্বপ্ন ভেঙেছে আর্জেন্টিনার। ফাইনালে স্পেনের কাছে হারের একদিন পর নীরবতা ভেঙে মুখ খুলেছেন অধিনায়ক লিওনেল মেসি। তিনি বলেছেন, এই পরাজয়ের...